• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কখনো কর্মকর্তা কখনো গায়ক-শিল্পপতি,ফারদিনের বিয়ে নামক প্রতারণার ফাঁদে নিঃস্ব একাধিক নারী বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাগেশ্বরীতে জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সন্ধান দিতে পারলে পুরুষ্কারের ঘোষণা দিলেন পরিবার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামানের ফুলের শুভেচ্ছা দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে তীব্র ক্ষোভ তানোরে ১৮ কাঠা জমি দখলের অভিযোগ, ভোরে কাঁচা ধান কেটে নিয়ে যাওয়ার দাবি আতঙ্কে পরিবার নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুরমায় ওয়াগন ট্রেন না আসায় তীব্র তেল সংকট: চরম ভোগান্তিতে ট্যাংক লরি শ্রমিকরা

কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামানের ফুলের শুভেচ্ছা দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে তীব্র ক্ষোভ

Reporter Name / ৬৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্ট

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামান সহ বেশ কয়েকজন পুলিশ সদস্যের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় জনমনে তীব্র ক্ষোভ ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

ছবিতে কদমতলী ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামান ও অন্য পুলিশ সদস্যদের আওয়ামী লীগের বিতর্কিত ও প্রভাবশালী এক কর্মীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মতো একটি নিরপেক্ষ ও রাষ্ট্রীয় বাহিনীর কর্মকর্তাদের পক্ষ থেকে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্বকে এভাবে ফুল দিয়ে বরণ বা শুভেচ্ছা জানানোর বিষয়টি কোনোভাবেই ইতিবাচকভাবে নিচ্ছেন না সাধারণ মানুষ।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই সচেতন মহল ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

এদিকে কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) এসআই মোঃ মফিজুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি চক্র অহেতুক, মিথ্যা ও বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি একটি ছবিকে কেন্দ্র করে ফাঁড়ির ইনচার্জকে জড়িয়ে নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হলেও, ছবিটিতে আইসি মফিজুর রহমানের কোনো অস্তিত্বই নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd