• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত স্বপন মাহমুদের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা ও ওষুধ বিতরণ ফুলতলায় মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ বিষয়ক কর্মশালা নতুন মজুরি ঘোষণার পরও গাজীপুরে শ্রমিক অসন্তোষ, দুই মহাসড়ক অবরোধে সংঘর্ষ গার্মেন্টস শ্রমিকদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত, কোন গ্রেডে কত টাকা? কেদারে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য (MNCAH) বিষয়ে অবহিতকরণ সেশন অনুষ্ঠিত ফুলতলায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের দাবি সেতুর নির্মাণ কাজ বন্ধ করা যাবে না নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ
সাইদুল ইসলাম সিহাব

আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির আয়োজনে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বি. এ. মাসুদের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিজভানা আফরোজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন, বন্দর ইউপিইটিসি ইন্সট্রাক্টর সুরাইয়া ইসলাম, মদনগঞ্জ কেরামতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বেপারীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিউর রহমান, চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন সুলতানা, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. মনির হোসেন, পি.ডি.আই. সভাপতি পলাশ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি রতন মোল্লা এবং সদস্য মো. পারভেজ ও মো. আরিফ হোসেন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ সুলতানা।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও জীবনের পরবর্তী ধাপে সাফল্য কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd