• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন, খুলছে টোলমুক্ত সার্ভিস সেতু নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনারের সঙ্গে ডিআইজি আশিক সাঈদের সৌজন্য সাক্ষাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ কুমিল্লা-৫-এর শিক্ষাবিদ, বীর মুক্তিযোদ্ধা ও জনমানুষের নেতা অধ্যাপক মোহাম্মদ ইউনুস: একটি নাম, একটি ইতিহাস সব ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ শিক্ষায় বিনিয়োগ ৫ শতাংশে উন্নীত করতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী রাজশাহীতে পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা সিলেটে ‘সিনিয়র-জুনিয়র’ দ্বন্দ্বে তরুণকে ছুরিকাঘাত, আশঙ্কাজনক অবস্থায় ওসমানিতে ভর্তি বর্তমান সরকার দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে নিরলস কাজ করছে – গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান লাখ লাখ টাকার গ্যাস সাশ্রয়, নগদ জরিমানা আদায়

Reporter Name / ৩৬৪ Time View
Update : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ ও অবৈধ ব্যবহার বন্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানী ঢাকাসহ নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর ও সাভার এলাকায় একাধিক স্পটে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন, পাইপলাইন জব্দ এবং নগদ জরিমানা আদায় করা হয়।

নারায়ণগঞ্জের ফতুল্লার বাড়ৈভোগ এলাকায় জনাব মিল্টন রায়, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযানে দুটি হোটেল ও একটি ডাইং ফ্যাক্টরির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এইদিকে মেসার্স বিসমিল্লাহ হোটেল: আবাসিক লাইন থেকে ঘণ্টায় ৯২ ঘনফুট হারে গ্যাস ব্যবহার করছিল। পুনরায় সংযোগ বিচ্ছিন্ন করে কিলিং করা হয় এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মেসার্স মায়ের দোয়া হোটেল, ঘণ্টায় ২৪৭ ঘনফুট হারে গ্যাস ব্যবহার করায় সংযোগ কেটে দেওয়া হয়। জরিমানা আদায় করা হয় আরও ৫০ হাজার টাকা।
মেসার্স এম আর ইয়ার্ণ ডাইং, শাসনগাও,১ টন ক্ষমতাসম্পন্ন বয়লারে অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় সংযোগ বিচ্ছিন্ন ও কিলিং করা হয়।

এই তিনটি প্রতিষ্ঠানে মাসে আনুমানিক ৭ লাখ ১০ হাজার টাকার গ্যাস সাশ্রয় হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

একই দিনে মেঘনাঘাট আঞ্চলিক বিক্রয় বিভাগের আওতাধীন গজারিয়া উপজেলার জামালদি এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে একটি মার্বেল ফ্যাক্টরি, তিনটি হোটেল-রেস্টুরেন্ট এবং একটি বেকারীর অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় প্রায় ৬০ ফুট পাইপ অপসারণ করা হয় এবং মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিতাস গ্যাসের ভিজিল্যান্স বিভাগ শিল্প গ্রাহক উইন্টার ড্রেস লিমিটেড (সাভার) পরিদর্শনে গিয়ে গ্যাস ব্যবহারে নানা অনিয়ম পায়। সংশ্লিষ্ট জোনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

অন্যদিকে, ধানমন্ডির গ্রিন রোডের একটি বারো তলা ভবনে অবৈধভাবে একাধিক চুলায় গ্যাস ব্যবহারের প্রমাণ মেলে। দুটি রাইজারের সংযোগ তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন করা হয় এবং নিরাপত্তা সীল লাগানো হয়।

গাজীপুরের বাসন থানার টেকনগপাড়া ও তেলিপাড়া এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হানের নেতৃত্বে অভিযানে আনুমানিক ৭০টি ডাবল চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় ৩০০ ফুট পিভিসি পাইপ জব্দ করা হয়।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১৯ আগস্ট পর্যন্ত সারাদেশে পরিচালিত অভিযানে মোট **৬৫ হাজার ৯৯০টি অবৈধ সংযোগ** বিচ্ছিন্ন করা হয়েছে। এর মধ্যে ২৯৭টি শিল্প, ৩৬৪টি বাণিজ্যিক এবং ৬৫ হাজার ৩২৯টি আবাসিক সংযোগ রয়েছে। এছাড়া **১ লাখ ২৫ হাজার ২২৬টি বার্নার বিচ্ছিন্ন** এবং প্রায় **২৫০.৫ কিলোমিটার পাইপলাইন অপসারণ** করা হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি’র ব্যবস্থাপক (মিডিয়া ও জনসংযোগ) মো. আল আমিন বলেন, অবৈধ গ্যাস ব্যবহারকারীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় তিতাস গ্যাস কঠোর অবস্থানে রয়েছে।”*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd