• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ছয় মাস পর সুন্দরবনে ফিরল সেই বাঘিনী: অবমুক্ত করলেন পরিবেশ প্রতিমন্ত্রী এক মাসেই ধসে পড়ল কোটি টাকার সড়ক, নির্মাণমান নিয়ে প্রশ্ন; তদন্তের দাবি এলাকাবাসীর কুমিল্লা দাউদকান্দিতে মোহনা টেলিভিশনের কার্যালয়ে লুট: জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে সাংবাদিকদের মানববন্ধন ফটোসেশন রাজনীতি: ছবির ঝলকানিতে হারিয়ে যাচ্ছে প্রকৃত রাজনীতি বাকশীমুল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমানের সভাপতিত্বে প্রথম সভা ও মিলাদ অনুষ্ঠিত তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ পাঁচজনের বিরুদ্ধে মামলা আসন্ন ইউপি নির্বাচন: বাকশীমূল ইউনিয়নে প্রার্থী হতে আগ্রহী সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর ভেঙে পড়ল গাছ ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ

BiRC কেন্দ্রীয় কমিটি গঠিত: সহ-প্রচার সম্পাদক হলেন নয়ন ইসলাম মানজার

Reporter Name / ৩৮৪ Time View
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫

বিশেষ প্রতিনিধি।

বাংলাদেশ ইন্ডিপেনডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BiRC)-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ২০২৫-২০২৭ মেয়াদের জন্য ঘোষণা করা হয়েছে। সদ্য ঘোষিত এই কমিটিতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা থেকে মোঃ নয়ন ইসলাম মানজারকে সহ-প্রচার সম্পাদক পদে মনোনীত করা হয়েছে।

কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের সভাপতি রিয়াদুল ইসলাম জামাল এবং সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মোঃ জামাল। রাজধানীর পল্টনে অবস্থিত BiRC-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

 

 

 

 

নতুন কমিটিতে সারাদেশ থেকে সাংবাদিকতায় সক্রিয়, নীতিবান ও দায়িত্বশীল সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা সংগঠনের উন্নয়ন ও সাংবাদিকদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবেন।

BiRC সভাপতি রিয়াদুল ইসলাম জামাল বলেন,
“সংগঠনকে এগিয়ে নিতে আমরা মাঠপর্যায়ের ত্যাগী সাংবাদিকদের মূল্যায়ন করেছি। নতুন কমিটি আরও শক্তিশালী হবে বলে বিশ্বাস করি।”

সাধারণ সম্পাদক শাহাবুদ্দীন মোঃ জামাল বলেন,
“সাংবাদিকদের অধিকার আদায়ে ও সংগঠনের নৈতিক ভিত্তিকে ধরে রাখতে এই কমিটি নিবেদিত থাকবে। সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”

সহ-প্রচার সম্পাদক মনোনীত হওয়ায় মোঃ নয়ন ইসলাম মানজার বলেন,
“এই দায়িত্বের জন্য আমি সংগঠনের প্রতি কৃতজ্ঞ। সততা ও নিষ্ঠার সাথে কাজ করে BiRC-এর সম্মান অক্ষুণ্ণ রাখার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd