মোঃ ফারুক সরকার জেলা প্রতিনিধি (বগুড়া )
বগুড়া জেলার শাজাহানপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ টিপ চাকুসহ এক যুবককে আটক করেছে।
থানার এসআই (নিঃ) মোঃ খোরশেদ আলম সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় শুক্রবার (৮ নভেম্বর ২০২৫) রাত ১টা ২০ মিনিটের দিকে শাজাহানপুর থানাধীন খলিশাকান্দি মধ্যপাড়া এলাকায় সাবেক মেম্বার মোজাম্মেল হকের বাড়ির পেছনে “খোরশেদ আলম স্টোর” নামক দোকানের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন।
অভিযানে মোঃ সজীব হাসান (২০), পিতা মোঃ আব্দুর রাজ্জাক, সাং খলিশাকান্দি উত্তরপাড়া, থানা শাজাহানপুর, জেলা বগুড়া-কে গ্রেফতার করা হয়। তল্লাশীকালে তার কাছ থেকে একটি অত্যাধুনিক ধারালো বার্মিজ টিপ চাকু উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয় এবং তাকে শনিবার (৮ নভেম্বর ২০২৫) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।