• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত ম’র’দেহ উদ্ধার

Reporter Name / ২২১ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে মুজিবুর রহমান শেখ (৪৫) নামে এক মৎস্য ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করেছে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে মোড়লডাঙ্গা গ্রামের নিজাম শেখের বাগানে একটি মেহগনি গাছের ডালে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায়।নিহত মুজিবুর রহমান শেখ ওই গ্রামের গোলাপ শেখের ছেলে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর জানান, মরদেহের কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি আত্মহত্যা নাকি হত্যা-তা এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এদিকে মুজিবুর রহমানের মৃত্যুকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে চলছে নানা গুঞ্জন এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা।

নিহতের ভাই জিল্লাল শেখ ও হাবিব শেখ অভিযোগ করে বলেন, মঙ্গলবার (৫ নভেম্বর) রাত ১টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর ফেরেননি। সকালে তার ঝুলন্ত মরদেহ পাওয়া যায়। তাদের দাবি, এটি পরিকল্পিত হত্যা। তারা আরও জানান, নিহত মুজিবুর রহমানের স্ত্রী দীর্ঘদিন ধরে পিত্রালয়ে বসবাস করছেন। স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভালো না থাকায় দুই ছেলে নিয়ে তিনি নিজ বাড়িতেই বসবাস করতেন।

পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd