• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

মধ্যনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় উদযাপিত ৫৪তম জাতীয় সমবায় দিবস

Reporter Name / ৩১২ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় শনিবার (১ নভেম্বর) যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা শামসুল ইসলাম। উদয়ন সঞ্চয় ও ঋণদান সমিতির সদস্য ঝলক তালুকদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমীন তালুকদার, সাংবাদিক আতাউর রহমান, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি জিয়াউর রহমান, মধ্যনগর গ্রাম উন্নয়ন ঋণদান সমিতির সাধারণ সম্পাদক বিদ্যা মিয়া, এবং অনির্বাণ সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি গোপেস তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, সমবায় আন্দোলনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ জনগোষ্ঠীর সম্পৃক্ততা বাড়াতে হবে। ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমবায়ই পারে উন্নত ও স্বনির্ভর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd