• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

চট্টগ্রাম ইপিজেডে অ্যাডামস ক্যাপ কারখানায় ভয়াবহ অ-গ্নি-কাণ্ড, ১৫ ইউনিটের প্রচেষ্টা

Reporter Name / ৩৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

মো. শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) অবস্থিত একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে ইপিজেডের ৫ নম্বর সেকশনের অ্যাডামস ক্যাপ (Adams Cap) নামে একটি কারখানায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। তবে এ পর্যন্ত কেউ আহত বা প্রাণহানি ঘটেছে কিনা, কিংবা কোনো শ্রমিক ভবনের ভেতরে আটকা পড়েছেন কিনা—তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন,“ইপিজেডের অ্যাডামস ক্যাপ কারখানায় বিকেল ২টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বর্তমানে ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।”

এদিকে ঘটনাস্থল ঘিরে উৎসুক জনতা, স্থানীয় শ্রমিক ও কারখানার অন্যান্য কর্মীরা ভিড় করছেন। এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠে দূর থেকে দেখা যাচ্ছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

একজন শ্রমিক জানান,“দুপুরে হঠাৎ ধোঁয়া দেখা যায়, সবাই আতঙ্কিত হয়ে বাইরে দৌড়ে যায়। অনেকে ভেতরে ছিলেন, তাঁরা বের হয়েছেন কি না, এখনো নিশ্চিত না।”

ফায়ার সার্ভিস জানায়, ভবনটির ভেতরে প্রচুর দাহ্য পদার্থ ও পোশাকের কাঁচামাল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা কমাতে পাশাপাশি পানি ও ফোম উভয় পদ্ধতিতে কাজ চলছে।

চট্টগ্রাম ইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুনের উৎস নির্ণয়ের জন্য তদন্ত কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd