• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

কাপ্তাই হ্রদে নৌকাডুবি: সেনাবাহিনীর অক্লান্ত চেষ্টায় সফল উদ্ধার অভিযান

Reporter Name / ৩৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

জাহিদ হাসান

বিশেষ প্রতিনিধি

ঢাকা, ০২ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার): গত ৩০ সেপ্টেম্বর রাতের আকস্মিক ঝড়ো হাওয়ায় রাঙামাটির লংগদু অঞ্চলের বিএফডিসি ঘাট, ভাইবোনছড়া, লংগদু লঞ্চঘাট, গুইলশাখালি বিল ও ভাসান্যাদম এলাকায় একাধিক নৌকা ডুবে যায়। খবর পেয়ে মাত্র ১৫ মিনিটের মধ্যে সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথ উদ্ধার অভিযান শুরু করে। এ ঘটনায় মোট ০৫ জন নিখোঁজ হয়েছিলেন বলে জানা যায়। সেনাবাহিনীর অক্লান্ত প্রচেষ্টা ও দ্রুত পদক্ষেপে ওই রাতেই ০২ জনকে জীবিত ও ০১ শিশুর মৃতদেহ উদ্ধার এবং পরদিন (০১ অক্টোবর ২০২৫) সকালে আরও ০২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, একই রাতে (৩০ সেপ্টেম্বর ২৫) নানিয়ারচর উপজেলার মহাজনপাড়ায় আরও একটি নৌকা ডুবে যায়। ০৬ জন যাত্রীর মধ্যে ০৪ জন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ডেনিজেন চাকমা ও জিতেশ চাকমা নিখোঁজ রয়েছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা নৌকাটি উদ্ধার করলেও অদ্যবধি ০২ জন যুবকের সন্ধান মেলেনি। বর্তমানে সেনাবাহিনীর ডুবুরি দল স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সাথে সমন্বয় যুক্ত।

সেনাবাহিনীর পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপ, সাহসিকতা ও নিরলস প্রচেষ্টার ফলে দুর্ঘটনার পরপরই কার্যকর উদ্ধার অভিযান পরিচালনা করা সম্ভব হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd