• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল কচাকাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৬: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন আমরা কি শিখেছি, আর কি শেখাচ্ছি? ​— মোঃ রাজিব খান দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হাসনাবাদে অসহায় ভূমিহীন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়ার পাশে দুটি যুব সংগঠন

টঙ্গী রেলস্টেশনে চুরি-ছিনতাই বেড়েছে

Reporter Name / ৩৬০ Time View
Update : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ হুমায়ুন কবীর

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের টঙ্গী রেলস্টেশনে আবারও চুরি ও ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত যাত্রীদের ভোগান্তি বাড়ছে। বিশেষ করে অফিসগামী এবং দূরপাল্লার যাত্রীদের টার্গেট করছে ছিনতাইকারীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনের ভিড়ের সুযোগে মোবাইল ফোন, মানিব্যাগসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিচ্ছে অসাধু চক্র। অনেক যাত্রী ভয়ে অভিযোগ করতে সাহস পান না। এতে করে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
যাত্রীরা জানান, টঙ্গী রেলস্টেশন এলাকায় যথেষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর টহল নেই। ফলে সুযোগ বুঝে ছিনতাইকারীরা সক্রিয় থাকে। অনেক সময় গার্মেন্টস শ্রমিক ও শিক্ষার্থীরাও এসব ঘটনার শিকার হন।
এ বিষয়ে সচেতন মহল দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্টেশন এলাকায় পুলিশের টহল বাড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd