• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

মোহাম্মদপুর থানার বিতর্কিত ওসি আলী ইফতেখার বদলি, ডিএমপির তিন পরিদর্শকের দায়িত্বে রদবদল

Reporter Name / ৫৬২ Time View
Update : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার,

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আওতাধীন থানাগুলোতে রদবদল আনা হয়েছে। মোহাম্মদপুর থানার বহুল আলোচিত ও বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ তিনজন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।

আদেশ অনুযায়ী,মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানকে ডিএমপির গোয়েন্দা শাখায় (ডিবি) বদলি করা হয়েছে।

শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে মোহাম্মদপুর থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে শাহ আলী থানায় ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ডিএমপির জারি করা আদেশে উল্লেখ করা হয়েছে, বদলির এ নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ওসি আলী ইফতেখার হাসানের বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। স্থানীয়দের অভিযোগ, ১০ লাখ টাকার মাদক মামলার আলামত গায়েব করার ঘটনা থেকে শুরু করে নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন তিনি। এসব অভিযোগের প্রতিবাদে এলাকাবাসী একাধিক দফায় মোহাম্মদপুর থানার সামনে মানববন্ধন করে।

তবে পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়, যখন মোহাম্মদপুর টাউন হল এলাকায় জেনেভা ক্যাম্পের কুখ্যাত মাদক ব্যবসায়ী চক্র ও স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের দিয়ে ওসির সমর্থনে মানববন্ধন আয়োজন করা হয়। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরও বাড়ে।

ওসি আলী ইফতেখারের এ বদলিকে স্থানীয়রা স্বাগত জানিয়েছে। তবে তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd