• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ঢাকায় সাংবাদিকদের মানববন্ধন

Reporter Name / ২৫৯ Time View
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় সারাদেশের সাংবাদিক সমাজ ক্ষোভ ও শোকের মধ্যে ফেটে পড়েছে। সাংবাদিক হত্যার বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে এবং তুহিন হত্যার দ্রুত বিচারের দাবিতে ঢাকায় এক বিক্ষোভ মানববন্ধনের আয়োজন করা হয়।

ডিজিটাল রিপোর্টার্স ফোরাম, মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, জুলাই রেভল্যুশনারি জার্নালিস্ট অ্যালায়েন্স এবং ক্ষুব্ধ সাংবাদিকদের যৌথ উদ্যোগে আয়োজিত এই মানববন্ধনে রাজধানীর বিভিন্ন গণমাধ্যমের শতাধিক সংবাদকর্মী অংশ নেন।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যার ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। অধিকাংশ ক্ষেত্রেই এসব ঘটনার সঠিক তদন্ত ও বিচার হয় না। এই বিচারহীনতার সংস্কৃতিই নতুন নতুন হত্যাকাণ্ডের প্ররোচক হিসেবে কাজ করছে। তারা সাংবাদিক তুহিন হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

দেশটিভির রিপোর্টার হাসান মাহমুদ ক্ষোভ প্রকাশ করে বলেন,“এত নির্মমভাবে সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে হত্যা করা হয়েছে, অথচ আমাদের সিনিয়ররা এখনো একটি বিবৃতি দেওয়ার সাহস পাচ্ছেন না। আমি বলবো, আপনি আপনার মেরুদণ্ডটা হাত দিয়ে দেখুন—আছে কি না? এখানে সাংবাদিকদের হত্যার মাধ্যমে রাষ্ট্রকে ব্যর্থ করার চেষ্টা চলছে। রাষ্ট্রের এই চতুর্থ স্তম্ভকে ধ্বংস করলে রাষ্ট্রব্যবস্থা ভেঙে পড়বে। আমরা চাই সরকার এসব হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করবে।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন: সাইফুল ইসলাম (জিআরইউ-র সাবেক সাংগঠনিক সম্পাদক), সাংবাদিক অন্তু মোজাহিদ (কালবেলা), হাকিম মাহি (একুশে টেলিভিশন), মাহমুদ হাসান ও তাওহিদ (নিউজ টুয়েন্টিফোর), নাহিস প্রিন্স (এনটিভি), আকরাম হোসেন (কালবেলা), সাইমুন মুবির পল্লব (বাংলা নিউজ), সাইফুল ইসলাম (ঢাকা পোস্ট) প্রমুখ।

এছাড়া মানববন্ধনে উপস্থিত ছিলেন:কবির চৌধুরী জয় – মাই টিভি,মো. শাহজাহান বাশার – দৈনিক মানবাধিকার প্রতিদিন ও বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্ট রিপোর্টার্স কাউন্সিল (BIRC)-এর সহ-সভাপতি,আলী আজগর ইমন – এটিএন নিউজ,জসীম – এশিয়ান টিভি,আত্মাকুল আমীন – আমার দেশ
শাহ আলম সাগর – রাজধানী টিভি,শফিজুল ইসলাম – একুশে টিভি,জোবায়ের সাকিব – খবর সংযোগ,ইসমাইল হোসেন – দৈনিক সকাল,তাসকিয়ান জাহান মিতু – দৈনিক ইনকিলাব,মোঃ খোকা – সাবেক বৈশাখী টিভি,মুজাহিদুল ইসলাম – TBN-24 TV,ইয়াসিন আরাফাত – বাংলা ৫২ নিউজ,মেহেরুন মিরাজ – নিউজ টাইমস,দেলোয়ার – বাংলাদেশ টাইমস,রিপন শেখ – অর্থ ও বাণিজ্য সংবাদ,শাহরিয়ার নাঈম – যায়যায়দিন,রাজু আহমেদ – বার্তা টোয়েন্টিফোর,নাইম – যায়যায়দিন,রায়হান হোসেন – কালেরকণ্ঠ,সজল আহমেদ – ফেইস দ্য পিপল,আজহারুল ইসলাম – বাংলাদেশ প্রতিদিন
সাদিয়া ইসলাম – ডেইলি ক্যাম্পাস।

এছাড়াও বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত থেকে তুহিন হত্যার প্রতিবাদ ও বিচার দাবি জানান।

বক্তারা বলেন, তুহিন হত্যাকাণ্ডের দ্রুত বিচার না হলে সাংবাদিক সমাজ আরও বৃহত্তর আন্দোলনে যাবে। তারা সরকারের প্রতি আহ্বান জানান, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক এবং হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd