• রবিবার, ২৪ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

জয়পুরহাটে আ.লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা

Reporter Name / ২৫৭ Time View
Update : রবিবার, ২৫ মে, ২০২৫

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা ও হত্যা চেষ্টা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক হুইপ, এমপিসহ ১৮ জনের বিরুদ্ধে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) বিকেলে জয়পুরহাট জেলা ও দায়রা আদালতের সরকারি কৌসুলি (পিপি) শাহনূর রহমান শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, জুলাই অভ্যুত্থানে জয়পুরহাটে শিক্ষার্থী বিশাল ও মেহেদী হত্যাসহ হত্যা চেষ্টা ও বিস্ফোরক আইনের একাধিক মামলার আসামিদের দেশত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক হোসাইন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর ও ফারুক হোসেনের আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক এই আদেশ দিয়েছেন।

আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ নিষেধাজ্ঞা পাওয়ারা নেতারা হলেন-
অ্যাডভোকেট শামসুল আলম দুদু (সাবেক সংসদ সদস্য জয়পুরহাট-১),
আবু সাঈদ আল মাহমুদ স্বপন (সাবেক হুইপ ও সংসদ সদস্য জয়পুরহাট সদর-২),
মো. জাকির হোসেন মণ্ডল (সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আওয়ামী লীগ),
জাকারিয়া হোসেন রাজা (সভাপতি জয়পুরহাট জেলা ছাত্রলীগ),
মোস্তাফিজুর রহমান মোস্তাক (জয়পুরহট পৌরসভার সাবেক মেয়র ও যুগ্ম সাধারণ সম্পাদক জয়পুরহাট জেলা আওয়ামী লীগ),
হাবিবুর রহমান হাবিব (সাবেক মেয়র, পাঁচবিবি থানা, জয়পুরহাট),
মো. মিন্নুর হোসেন (সাবেক পাঁচবিবি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি),
মো. মোজাফ্ফর হোসেন (ইউপি আওয়ামী লীগ সভাপতি),
সাঈদ আল মাহমুদ চন্দন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আওয়ামী লীগ জয়পুরহাট)
মো. গোলাম মাহফুজুর চৌধুরী অবসর (যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ),
মিনফুজুর রহমান মিলন (সভাপতি কলাই উপজেলা আওয়ামী লীগ জয়পুরহাট ও সাবেক কালাই উপজেলা চেয়ারম্যান),
আনোয়ারুজ্জামান তালুকদার (সাবেক আলমপুর ইউপি চেয়ারম্যান),
এস এম রবিউল আলম চৌধুরী (সাবেক মোহাম্মদপুর ইউপি চেয়ারম্যান পাঁচবিবি, জয়পুরহাট),
রাসেল দেওয়ান মিলন (সভাপতি জেলা যুবলীগ, জয়পুরহাট),
আনম শওকত হাবিব তালুকদার লজিক (সাংগঠনিক সম্পাদক জেলা আওয়ামী লীগ জয়পুরহাট ও সাবেক চেয়ারম্যান মাত্রাই ইউনিয়ন কালাই, জয়পুরহাট)
মুস্তাকিম মণ্ডল (যুগ্ম সাধারণ সম্পাদক ক্ষেতলাল আওয়ামী লীগ, জয়পুরহাট ও সাবেক উপজেলা চেয়ারম্যান ক্ষেতলাল, জয়পুরহাট),
মো. আবু বক্কর সিদ্দীক রেজা (সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগ, জয়পুরহাট)
মো. খোরশেদ আলম সৈকত (সদর জেলা আওয়ামী লীগ, জয়পুরহাট ও চেয়ারম্যান পুরানাপৈল ইউপি)জয়পুরহাট গনদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা প্রদানের আবেদন করেছেন।

বৈষম্যবিরোধী আন্দোলনে জয়পুরহাটে বিশাল ও মেহেদী হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, দুটি হত্যা, হত্যা চেষ্টা ও বিস্ফোরকসহ একাধিক মামলার আওয়ামী, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ নেতার বিরুদ্ধে মামলার তদন্তের স্বার্থে জয়পুরহাট অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজেস্ট্রেট আদালতে তাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে গত ২২ মে ডিবি পুলিশের এসআই জাহাঙ্গীর হোসেন ও ফারুক হোসেন আবেদন করে। আবদনের প্রেক্ষিতে আদালতের আদেশ ২৪ মে সন্ধ্যা পর্যন্ত এখনও হাতে পাইনি। আদেশের কপি হাতে পেলেই ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd