• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

ভান্ডারিয়ায় আওয়ামিলীগ ,শ্রমিকলীগ ও তাতীলীগের তিন নেতা কারাগারে

Reporter Name / ২৬৪ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর)প্রতিনিধি:

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি মো.দুলাল সরদার (৫০),ভান্ডারিয়া পৌর তাতীলীগের সভাপতি মো. আলী মুন্সি (৪০) এবং পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম (৪০) কে শনিবার রাতে পৃথক পৃথক অভিযানে আটক করে ভান্ডারিয়া থানা পুলিশ। দুলাল সরদার ঐ ওয়ার্ডের পশারীবুনিয়া গ্রামের মৃত আজিজ সরদারের ছেলে। এছাড়া আলী মুন্সি পৌর শহরের ৫ নং ওয়ার্ডের পূর্ব ভান্ডারিয়া গ্রামের মো. মোতালেব মুন্সীর ছেলে এবং শহিদুল ইসলাম পৌর শহরের আ. খালেক সরদারের ছেলে। গতকাল রবিবার পিরোজপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে ভান্ডারিয়া থানার অফিসার ইনর্চাজ আহমদ আনওয়ার জানান, তাদের কে বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। গতকাল আদালতে প্রেরণ করা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd