• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তেজগাঁও শিল্পাঞ্চলে অবৈধ পার্কিংয়ে সড়ক দখল, তীব্র যানজটে নাকাল জনজীবন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে চালু হলো সাপ্তাহিক গরু-ছাগলের হাট “সিলেটের দক্ষিণ সুরমায় জুয়ার সাম্রাজ্যের নিয়ন্ত্রক কাসেম রাজা” তানোরে বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের সঙ্গে এমপি মুজিবুর রহমানের মতবিনিময় সভা বুড়িচংয়ের হরিনধরায় গোমতী নদী ও জৈন্তার খাল পরিদর্শন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত আশুলিয়ায় ধামসোনা ইউনিয়ন বাসির আস্থার নাম মানবিক ইসরাফিল সাভার ডিবির বিশেষ অভিযানে ১ জন পেশাদার ছিনতাইকারী দলের সদস্য গ্রেফতার বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি

ভান্ডারিয়ার মাদক মামলায় ২ জনের কারাদন্ড

Reporter Name / ২০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইয়াবাসহ গ্রেপ্তার ২ মাদক ব্যাবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। গতকাল বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মোক্তাগীর আলম আসামিদের অনুপস্থিতিতে এ রায় দেন। একই সাথে আসামীদের আরো ২০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন বিচারক।
‎দন্ডপ্রাপ্তরা হলেন, ঝালকাঠী জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালী এলাকার নাজমুল আহসান খসরু তালুকদারের পুত্র আরাফাত আল আহসান ওরফে রিয়াদ তালুকদার (৫২) এবং ভান্ডারিয়া উপজেলার লক্ষিপুরা এলাকার রুস্তুম মল্লিকের পুত্র ইকবাল মল্লিক (৪৫)।
‎মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৯ অক্টোবর ভান্ডারিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ভান্ডারিয়া শহরের রির্জাভ পুকুর এলাকা থেকে ৩২৯ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামীদের আটক করে। পরে ওইদিনই ভান্ডারিয়া থানার এসআই নুর আমিন বাদী হয়ে থানায় একটি মাদক মামলা দায়ের করে। পরে ২০১৪ সালের ৩০ নভেম্বর ভান্ডারিয়া থানার এসআই খন্দকার মো: কামরুল ইসলাম ৮ জনকে আসামি করে আদালতে অভিযোগ পত্র জমা দেন।
‎রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওয়াহিদ হাসান বাবু, অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত দুই মাদক কারবারিকে ১০ বছর সশ্রম কারাদÐ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায় আরো তিন মাসের সশ্রম কারাদÐ দিয়েছেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় ছয়জনকে খালাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd