• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

মানিকগঞ্জে পায়ে হাঁটার পথে দেয়াল নির্মাণের অভিযোগ

Reporter Name / ৮৬৪ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

মাহবুবুল আলম রিপন,স্টাফ রিপোর্টারঃ

মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বাঘুটিয়া গ্রামে ব্যক্তিগত জমিতে দেয়াল নির্মাণ করে পায়ে হাঁটার পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে বজলুর রশিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। চলাচলের পথ বন্ধ হয়ে যাওযায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় কিছু পরিবার। বন্ধ পথ চালুর দাবিতে জেলা প্রশাসকের কাছে গণস্বাক্ষর দিয়েছেন ভুক্তভোগীরা।

জানা গেছে, ওই গ্রামের মৃত ওয়াজ উদ্দিন বেপারীর ছেলে বজলুর রশীদের জমির আইল দিয়ে প্রায় ১০০ বছর ধরে কিছু পরিবার চলাচল করতো। সম্প্রতি তিনি তার জমিতে দেয়াল তুলেছেন। এতে করে স্থানীয়দের পায়ে হাঁটার পথটি বন্ধ হয়ে যায়। পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন বেশ কিছু পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গ্রামের দক্ষিণ দিকের জমিগুলো মূলত মো. বজলুর রশিদের মালিকানাধীন। তার জমির মাঝ দিয়ে একটি সংকীর্ণ মাটির রাস্তা দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছিল। উত্তরে খালের পাশ দিয়ে বিকল্প একটি রাস্তা থাকলেও ভাঙনের কারণে সেটি বর্তমানে চলাচলের অনুপযোগী। ফলে দক্ষিণ দিকের একমাত্র রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় পাড়ার শতাধিক মানুষ কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। পরে এলাকাবাসী জানায়, গ্রামের ৬৩ জন ভুক্তভোগী জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে এ বিষয়ে গণস্বাক্ষরও দিয়েছেন।

এ বিষয়ে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক বলেন, আমরা কয়েক প্রজন্ম ধরে এই রাস্তা ব্যবহার করছি। কখনো কোনো বাধা পাইনি, কিন্তু এখন দেয়াল তুলে চলাচলের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে আমাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে।

ভুক্তভোগী মানিক মিয়া জানান, আগে এই রাস্তার পাশাপাশি আমরা পাড়ার উত্তর দিক দিয়েও রাস্তা ব্যবহার করতাম, কিন্তু সেই রাস্তা ভাঙনের কারণে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে এই রাস্তা ছাড়া লোকজনের চলাফেরা এবং কৃষি সরঞ্জামসহ উৎপাদিত কৃষিপণ্য আনা-নেওয়া অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়েছে। আমরা এর একটি সঠিক সমাধান চাই।

অভিযুক্ত বজলুর রশিদ দাবি করেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন। কিছু পরিবার আমার জমির আইল দিয়ে যাতায়াত করত। আমি আমার ব্যক্তিগত জমিতে স্থাপনা করব, যে কারণে আমি আমার জমিতে দেয়াল নির্মাণ করেছি। আমার জমি দিয়ে আরো পথ আছে, সেগুলো ব্যবহার করলে আমার কোনো সমস্যা নেই। তবে, ‘একশ বছর ধরে ওই জমিতে পথ ছিল’ কথাটি সঠিক নয়। তারা সেখানে বাড়ি করেছে ২০-২৫ বছর আগে।

বিষয়টি নিয়ে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd