• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বন্দর উপজেলা স্কাউটসের ৫ম কাব ক্যাম্পুরীর জমজমাট মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ রাষ্ট্রপতির নড়াইলে চাচার বাসা থেকে মাশরাফি গ্রেপ্তারের খবর, যা জানা গেল ফুলতলা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয় ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহত! প্রশাসনের জরুরি সভা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তানোরে আইনজীবী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ, নারীসহ কয়েকজন আহত স্বর্ণালংকার ও টাকা লুটের দাবি ‎‎পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপার নিহত তানোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, স্ত্রীকে মারধর ও বসতবাড়ি দখলের অভিযোগ বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

বন্দর উপজেলা স্কাউটসের ৫ম কাব ক্যাম্পুরীর জমজমাট মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান

Reporter Name / ২৯ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সাইদুল ইসলাম শিহাব

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আয়োজিত ৫ম বন্দর উপজেলা কাব ক্যাম্পুরীর চার দিনব্যাপী জমজমাট আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান।
বুধবার (১৮ নভেম্বর) বন্দর উপজেলার সরকারি হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১৬ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী এ কাব ক্যাম্পুরী ১৯ নভেম্বর শেষ হয়েছে।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকারের সভাপতিত্বে এবং পশ্চিম বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুবা খানমের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. রায়হান কবির।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আলীনূর খান, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সদরুল আলম এবং বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল কাইয়ুম খান, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি জিয়াউল হাসান জিসু, সম্পাদক বদরুল আলম, কার্যনির্বাহী সদস্য ও ক্রীড়া শিক্ষক পংকজ কুমার বিশ্বাস, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহিদুল হক জাহিদসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্কাউটসের নেতৃবৃন্দ।
কাব ক্যাম্পুরীর মূল প্রতিপাদ্য ছিল “কাবিং করবো, দেশ গড়বো”। এ আয়োজনের মাধ্যমে শিশু- কিশোরদের মধ্যে নেতৃত্বের গুণাবলি,
শৃঙ্খলাবোধ, দেশপ্রেম, পারস্পরিক সহযোগিতা এবং মানবিক সেবার মনোভাব গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কাব ক্যাম্পুরী শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের আদর্শ, সুনাগরিক ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd