• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয় ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহত! প্রশাসনের জরুরি সভা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তানোরে আইনজীবী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ, নারীসহ কয়েকজন আহত স্বর্ণালংকার ও টাকা লুটের দাবি ‎‎পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপার নিহত তানোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, স্ত্রীকে মারধর ও বসতবাড়ি দখলের অভিযোগ বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মঙ্গলবার রাতের আকাশে দেখা যাবে বিরল ঘটনা ছাত্রদলের পিটুনির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার শি/শু রামিসা হ/ত্যা মামলার রায় আজ, হাইকোর্টে দুই আসামির ভাগ্য নির্ধারণ অপপ্রচারের জবাব ইতিহাসই দেবে: উমেদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ

ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহত! প্রশাসনের জরুরি সভা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের

Reporter Name / ৪১ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

পিরোজপুর জেলা প্রতিনিধি: পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ এবং একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় হেলপার নিহতের ঘটনায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জরুরি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান।

সভায় ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভবিষ্যতে এ ধরনের নাশকতা প্রতিরোধে প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহন মালিক-শ্রমিকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় বক্তব্য দেন ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান, পিরোজপুর জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন আকন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব এবং উপজেলা যুবদলের সদস্যসচিব শামীম হাওলাদার প্রমুখ।

এদিকে, নিহত হেলপার মো. সিয়ামের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারের সদস্যদের হাতে এ সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাস দুটি হলো ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ (খুলনা মেট্রো-ব-১১০০৫১) এবং বরিশাল মালিক সমিতির ‘বাহক’ (বরিশাল মেট্রো-ব-১১০১৩২)।

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা শ্রমিকদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় ‘বাহক’ বাসের ভেতর থেকে মো. সিয়াম (২৫) নামে এক হেলপারের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলার শিকারপুর ইউনিয়নের ইদিলকাঠি গ্রামের কবির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অগ্নিসংযোগের শিকার ‘লিসা’ বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অপর বাস ‘বাহক’-এর মালিক ঝালকাঠির অমিত পাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd