• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয় ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহত! প্রশাসনের জরুরি সভা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তানোরে আইনজীবী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ, নারীসহ কয়েকজন আহত স্বর্ণালংকার ও টাকা লুটের দাবি ‎‎পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপার নিহত তানোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, স্ত্রীকে মারধর ও বসতবাড়ি দখলের অভিযোগ বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার মঙ্গলবার রাতের আকাশে দেখা যাবে বিরল ঘটনা ছাত্রদলের পিটুনির পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫ কর্মকর্তা সাময়িক বহিষ্কার শি/শু রামিসা হ/ত্যা মামলার রায় আজ, হাইকোর্টে দুই আসামির ভাগ্য নির্ধারণ অপপ্রচারের জবাব ইতিহাসই দেবে: উমেদকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদ

তানোরে আইনজীবী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ, নারীসহ কয়েকজন আহত স্বর্ণালংকার ও টাকা লুটের দাবি

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

 

রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীর তানোরে পূর্ববিরোধের জেরে এক আইনজীবী ও তাঁর পরিবারের সদস্যদের ওপর সংঘবদ্ধ হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র, লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের চেলা দিয়ে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের গুরুতর আহত করেছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে। এ সময় বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান সামগ্রী লুট করে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী আইনজীবী এম. আয়েশা খাতুন (৩০) তানোর থানায় ১১ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে অভিযুক্তদের মধ্যে রয়েছেন মো. সুরাফ, মো. হাবিব, মো. মোজাফফর হোসেন, মোস্তাফিজুর রহমান শাওন, মো. হাফিজুর রহমান, মো. মনিরুল ইসলাম, মো. নাহিদ, মো. আবুল আলী, মো. নাইম মো.শুভ ও মোছা. শাহেদা বেগম।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে অভিযোগকারীর পরিবারের পূর্ববিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার উদ্দেশ্যে গত ৯ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টার দিকে তানোর থানায় উভয় পক্ষের কাগজপত্র নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়। অভিযোগকারী নিজে একজন আইনজীবী হিসেবে ওই আলোচনায় উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, আলোচনা সভা শেষ হওয়ার পর থানায় উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরা বিরোধ নিষ্পত্তির বিষয়ে পরামর্শ দেন। পরে প্রথম অভিযুক্তের প্ররোচনায় দ্বিতীয় অভিযুক্তসহ অন্যরা অভিযোগকারীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন এবং বিভিন্ন ধরনের হুমকি দেন। অভিযোগকারীর দাবি, ওই ঘটনার পর তাঁর বাবা আফাজ উদ্দিনকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়। এমনকি তাঁকে পুনরায় থানায় গিয়ে অভিযোগ করার পরামর্শ দেওয়া হলেও পরিবারের সদস্যরা বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেন।
আরও উল্লেখ করা হয়, একই দিন রাত আনুমানিক ৮টার দিকে অভিযোগকারী ও তাঁর বাবা আফাজ উদ্দিন নামাজ শেষে নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় তানোর পৌরসভার গুবিরপাড়া এলাকার একটি বাড়ির সামনে পৌঁছালে অভিযুক্তরা তাঁদের পথরোধ করেন। অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে তাঁদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে মোস্তাফিজুর রহমান শাওনসহ কয়েকজন উত্তেজিত হয়ে তাঁকে উদ্দেশ করে বিভিন্ন হুমকি দেন।
অভিযোগে দাবি করা হয়েছে, এ সময় কয়েকজন অভিযুক্তের নির্দেশ ও প্ররোচনায় অন্যরা লোহার রড, বাঁশের লাঠি ও কাঠের চেলা নিয়ে তাঁদের ওপর হামলা চালান।
আইনজীবী ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ
অভিযোগের বিবরণ অনুযায়ী, একপর্যায়ে অভিযুক্ত মোজাফফর হোসেনের হাতে থাকা লোহার রড দিয়ে অভিযোগকারী আয়েশা খাতুনের মাথায় আঘাত করার চেষ্টা করা হয়। তিনি মাথা সরিয়ে নিলে আঘাতটি তাঁর বাম কানের লতির ওপর লাগে। এতে তাঁর কানে গুরুতর কাটা জখম হয় এবং রক্তক্ষরণ শুরু হয়।
এ সময় তিনি মাটিতে পড়ে গেলে তাঁর বাবা আফাজ উদ্দিন মেয়েকে রক্ষা করতে এগিয়ে আসেন। অভিযোগ রয়েছে, তখন অন্য অভিযুক্তরা তাঁর বাবার ওপর হামলা চালান। লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হন।
অভিযোগকারী আরও দাবি করেন, তাঁর বাবাকে রক্ষা করতে পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে তাঁদেরও মারধর করা হয়।
পরিবারের নারী সদস্যদের ওপরও হামলার অভিযোগ
লিখিত অভিযোগে বলা হয়েছে, ঘটনার সময় পরিবারের নারী সদস্যরাও হামলার শিকার হন। অভিযোগকারীর খালা কুলসুম ও খালা মালেকা তাঁদের পরিবারের সদস্যদের বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তদের কয়েকজন তাঁদের ওপরও হামলা চালান।
এ সময় মো. মনিরুল ইসলামের হাতে থাকা লোহার রড দিয়ে খালা মালেকার মাথায় আঘাত করার চেষ্টা করা হয়। তিনি হাত দিয়ে প্রতিহত করতে গেলে তাঁর বাম হাতের ওপর আঘাত লাগে। এতে হাতের চারটি আঙুল ভেঙে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া অভিযুক্তদের একজনের হাতে থাকা হাসুয়া দিয়ে খালা মালেকার মাথায় আঘাত করার চেষ্টা করা হলে তিনি হাত দিয়ে প্রতিহত করেন। এতে তাঁর হাতের তালুতে গভীর কাটা জখম ও রক্তক্ষরণ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, পরিবারের আরেক নারী সদস্য আফিয়া এগিয়ে এলে তাঁর ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এতে তাঁর বাম হাতের কবজির ওপর কাটা জখম হয়।
স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ
শুধু মারধর নয়, হামলার সময় পরিবারের সদস্যদের কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, হামলার সময় অভিযোগকারীর বাম হাতের দুটি আঙুল থেকে মোট চার আনা ওজনের স্বর্ণের আংটি খুলে নেওয়া হয়। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
এ ছাড়া তাঁর পরনে থাকা আনুমানিক এক ভরি চার আনা ওজনের স্বর্ণের চেইন, যার মূল্য প্রায় ২ লাখ ৮০ হাজার টাকা, ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
একই সঙ্গে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে স্বর্ণের কানের দুল, নগদ ২৪ হাজার টাকা, ব্যাগে থাকা আনুমানিক ১২ হাজার টাকা এবং ইউসিবি ব্যাংকের রাজশাহী শাখার একটি এটিএম কার্ড নেওয়ার অভিযোগও করা হয়েছে।
নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার
অভিযোগকারীর দাবি, এ ঘটনার পর থেকে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। পূর্ববিরোধের জেরে তাঁদের ওপর আবারও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন তাঁরা।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং লুট হওয়া স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।
প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের দাবি
এলাকাবাসীর কাছে এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগের সত্যতা যাচাই করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি তাঁদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd