আহমেদ আকবর
সিলেট
সিলেটের রাজপথের লড়াকু ও পরীক্ষিত সৈনিক উমেদ-কে নিয়ে একটি মহল তীব্র অপপ্রচার ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। সম্প্রতি তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন মহলে ছড়ানো মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন খবরের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।
সংশ্লিষ্টদের দাবি, উমেদের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও রাজনৈতিক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। রাজপথের আন্দোলনে যার ত্যাগ ও ভূমিকা সর্বজনস্বীকৃত, তাকে নিয়ে এমন অপপ্রচার কেবল হাস্যকরই নয়, বরং গভীর ষড়যন্ত্রের অংশ।
এই হীন অপপ্রচারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে শুভাকাঙ্ক্ষী ও সাধারণ কর্মীরা জানিয়েছেন, “অপপ্রচারের দুঃসাহস দেখিয়ে সত্যকে ঢাকা দেওয়া যাবে না। মিথ্যার জবাব ইতিহাসই দেবে।”
বক্তারা অনতিবিলম্বে এই ধরনের নোংরা প্রোপাগান্ডা ও গুজব ছড়ানো বন্ধের আহ্বান জানান এবং ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সবাইকে এসব বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন।