• রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির বাংলাদেশ প্রেস ক্লাবের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি ঘোষণা নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় সচেতনতামূলক মিছিল, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি সিলেটে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা ও স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বিনিয়োগের পরিকল্পনা: বাণিজ্যমন্ত্রী কথায় নয়, কাজেই দৃষ্টান্ত! হাঁটু পানিতে নেমে খাল পরিষ্কার করলেন ভাণ্ডারিয়ার ইউএনও হাসিবুল হাসান ধরলার ভাঙন থেকে বাঁচাতে লিজ নেওয়া জমিতে প্রটেকশন নির্মাণ শুরু নাগেশ্বরী বণিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠিত: আহ্বায়ক হলেন নুরন নবী দুলাল কচাকাটা ফুটবল টুর্নামেন্ট ২০২৬: জমকালো আয়োজনের মধ্য দিয়ে গ্র্যান্ড ফাইনাল সম্পন্ন আমরা কি শিখেছি, আর কি শেখাচ্ছি? ​— মোঃ রাজিব খান

খোজারখলা মারকাজ জামে মসজিদের অজুখানা উন্নয়নে সরকারি অনুদানের আশ্বাস দিলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির

Reporter Name / ৪৩ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

 

আহমেদ আকবর

সিলেটের খোজারখলা মারকাজ জামে মসজিদের নির্মাণাধীন অজুখানার উন্নয়নকাজ নিয়ে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে মসজিদ ও পঞ্চায়েত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে মসজিদ কমিটির নেতৃবৃন্দ নির্মাণাধীন অজুখানার বর্তমান অবস্থা ও উন্নয়ন পরিকল্পনা মন্ত্রীর সামনে তুলে ধরেন। মন্ত্রী খন্দকার মুক্তাদির অত্যন্ত আন্তরিকতার সাথে কমিটির সব পরিকল্পনা শোনেন। এ সময় তিনি মসজিদের অজুখানার উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সরকারি আর্থিক অনুদান প্রদানের আশ্বাস দেন। পাশাপাশি, তিনি খুব শিগগিরই সরেজমিনে খোজারখলা মারকাজ জামে মসজিদের নির্মাণাধীন অজুখানাটি পরিদর্শনে আসবেন বলেও মত প্রকাশ করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন খোজারখলা পঞ্চায়েত কমিটির সভাপতি আজমল আলী, পঞ্চায়েত কমিটির সেক্রেটারি শামীম আহমেদ, ২৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সেলিম আহমেদ রনি এবং উপস্থিত ছিলেন । উপস্থিত ছিলেন হাজী মজনু মিয়া, হাজী ফারুক মিয়া আজিজুর রহমান বাবুলসহ মসজিদ কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd