• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কখনো কর্মকর্তা কখনো গায়ক-শিল্পপতি,ফারদিনের বিয়ে নামক প্রতারণার ফাঁদে নিঃস্ব একাধিক নারী বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাগেশ্বরীতে জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সন্ধান দিতে পারলে পুরুষ্কারের ঘোষণা দিলেন পরিবার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামানের ফুলের শুভেচ্ছা দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে তীব্র ক্ষোভ তানোরে ১৮ কাঠা জমি দখলের অভিযোগ, ভোরে কাঁচা ধান কেটে নিয়ে যাওয়ার দাবি আতঙ্কে পরিবার নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

আহসানুল হক লড্ডন
খুলনা জেলা প্রতিনিধি:
দৈনিক যূগান্তর বাংলাদেশ

“করবো সমবায় ,গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খুলনা প্রেসক্লাবে সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন, খুলনার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ জনাব রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার জনাব মো. আবদুল্লাহ হারুন এবং খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে ছিলেন খুলনার বিভাগীয় যুগ্ম নিবন্ধক জনাব মো. নুরনবী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাত।
সমবায় একটি সম্মিলিত অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং স্বনির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা, সঞ্চয় ও বিনিয়োগের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা সম্ভব।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে এ ধরনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সমবায় কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের উৎসাহিত করার পাশাপাশি সমবায় আন্দোলনের অগ্রগতি ও সম্ভাবনা তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd