• বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সততা ও কর্মের প্রতি শ্রদ্ধাবোধই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নাগেশ্বরীতে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন

Reporter Name / ৫৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

পিরোজপুর প্রতিনিধিঃ

বরিশাল রেঞ্জের ডিইআজি মো. জুলফিকার আলী হায়দার বলেছেন, আসন্ন শারদীয় পূজা সুষ্ঠু শান্তিপূর্ণ করতে পুলিশ প্রশাস সার্বক্ষণিক কাজ করছে। ধর্মীয় উৎসবকে ঘিরে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করছেন। তিনি বলেন, সমাজে সকল মানুষের নিরাপত্তা ,সৌহার্দ্য সম্প্রীতি ,ধর্মীয় আচার অনুষ্ঠানে শান্তি বজায় রাখতে পুলিশ সর্বদা নিবেদিত হয়ে কাজ করছেন।
ডিআইজি আজ মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুরের ভাণ্ডারিয়ায়ার ভিটাবাড়িয়া ইউনিয়নের তারাবুনীয়া মেদিরাবাদ স্বর্গীয় শ্রী নাথ মৃধা সার্বজনীন শ্রী শ্রী দূর্গা পূজা মণ্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন। এসময় তিনি শারদীয় দুর্গা পূজায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের সাথে শুভেচ্ছা বিনিময় করে মতবিনিময় করেন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এসময় পিরোজপুরে পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান, ভান্ডারিয়া উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান, অতিরিক্ত সুপার মঠবাড়িয়া-ভাণ্ডারিয়া সার্কেলের পুলিশ সুপার পার্থ চক্রবর্তী , পিরোজপুর সদর সার্কেল নাসরিন জাহান, ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ জগলুল হাসান, পূজামণ্ডপের সভাপতি রমনী মৃধা ও সাধারণ সম্পাদক ইন্দ্রজিত হালদার সহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মেদিরাবাদ তারাবুনীয় সার্বজননীন দূর্গাপূজা মণ্ডপের সভাপতি রমনী মৃধা বলেন, প্রবিছরের ন্যায় আগামী ১৬ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত ৬দিন ব্যাপী শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এ দুর্গা মণ্ডপে শত বছর ধরে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার প্রশাসনের সার্বিক সহায়তায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পূজা আয়োজনে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd