• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এসএমপি ডিবির অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় ফলসহ গ্রেফতার ১, পিকআপ আটক কন্যাশিশু: বোঝা নয়, সম্ভাবনার প্রতিচ্ছবি

নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু

Reporter Name / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পরিবেশ সুরক্ষা, নির্মল বায়ু নিশ্চিতকরণ এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা গড়ে তোলার প্রত্যয়ে “নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ”, নাগেশ্বরী, কুড়িগ্রাম-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিনের সার্বিক সহযোগিতা ও পরামর্শে সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আলাউদ্দিন।

সংগঠনের দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সভাপতি মোঃ জাহিদুল ইসলাম খান, সহসভাপতি মোঃ আবুল হোসেন ব্যাপারী এবং সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হক দুদু, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আবুল হাসনাত, সাংগঠনিক সম্পাদক মো: জসিজুল ইসলাম লিটন, দপ্তর সম্পাদক মো: আব্দুল আজিজ বাদল,প্রচার সম্পাদক মো: আল আমিন হক রবি,পরিবেশ বিষয়ক সম্পাদক মো: নিজাম উদ্দিন,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: সাইদুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: দুলালী খাতুন,কার্যকরী সদস্য-১ মো: আব্দুল কাদের,কার্যকরী সদস্য-২ মো: ইউসুফ আলী সোহাগ, কার্যকরী সদস্য-৩ লাভলু মন্ডল, কার্যকরী সদস্য-৪ মো: হেলাল উদ্দিন ব্যাপারী,কার্যকরী সদস্য-৫ মো: জিয়াউর রহমান লেবু দায়িত্ব পালন করবেন।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, নাগেশ্বরীতে পরিবেশ দূষণ রোধ, বায়ুদূষণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ ও সবুজায়ন সম্প্রসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং পরিবেশবান্ধব নাগরিক উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

তারা আরও জানান, পরিবেশ সুরক্ষা শুধু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়; বরং একটি সুন্দর ও বাসযোগ্য উপজেলা গড়ে তুলতে সর্বস্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। সেই লক্ষ্যেই স্থানীয় জনগণ, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, তরুণ সমাজ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চায় “নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ”।

সংগঠনের নেতৃবৃন্দ বলেন, পরিবেশ সুরক্ষা, নির্মল বায়ু নিশ্চিতকরণ এবং নাগেশ্বরীকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয়েই তাদের এই পথচলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd