• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির স্থান পরিদর্শনে পুলিশ প্রশাসন বাগেরহাটের মোল্লাহাটে শি/শু/র গ/লা কে/টে হ/ত্যা/র অভিযোগ সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তেজনা জমজমাট ফাইনালে বালাটারী ফুটবল টুর্নামেন্ট, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ নাগেশ্বরী থানায় সাপ্তাহিক চৌকিদারি হাজিরায় পুলিশ সুপার রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের পিপিএম-সেবা পদক অর্জ নাতির ভিটা জামে মসজিদ উন্নয়নে ১০ বস্তা সিমেন্ট দিলেন হাজী সোহেল নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরী মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ৮৯ Time View
Update : শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

সিলেটের দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ মো: হারুন মিয়া (৭০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ আনুমানিক বিকাল ৪:১৫ ঘটিকায় লাউয়াই পুলিশ বক্সের ইনচার্জ এসআই (নি:) মো: মামুনুর রশীদ, সঙ্গী অফিসার ও ফোর্সসহ একটি অভিযান পরিচালনা করেন। অভিযানটি দক্ষিণ সুরমা থানাধীন বঙ্গবীর রোডে কাঁশবন মেইন গেটের সন্নিকটে পারভেজ ফার্নিচারের সামনে চালানো হয়।

অভিযানকালে ২ (দুই) কেজি গাঁজাসহ আসামি মো: হারুন মিয়াকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হারুন মিয়া দক্ষিণ সুরমা থানার কাটাদিয়া গ্রামের মৃত তছলিম আলীর ছেলে এবং তার মাতার নাম ফুলেহা বেগম।এই ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) টেবিল এর ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-১৬, তারিখ-২৪/০৯/২০২৬ খ্রি:)। গ্রেফতারকৃত আসামিকে ইতিমিধ্যেই বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd