• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কেদার ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট মুকিদের প্রার্থিতা ঘোষণা, এলাকায় আলোচনা রংপুরের লংমার্চ সফল করতে নাগেশ্বরীতে ১১ দলীয় জোটের স্বাগত মিছিল বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন: শরিয়াহ আইন প্রতিষ্ঠা ও চাঁদাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান ফুটবলের উত্তাপে কাঁপল চর বিষ্ণুপুর নাগেশ্বরীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক মামলায় কারাদণ্ড, ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার নাগেশ্বরী থানা পরিদর্শনে কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা বুড়িচংয়ে বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীদের সংগঠন ‘ঊষা’র কমিটি গঠনের প্রস্তুতি সভা কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ১০ হাজার ৮৮৮ ইয়াবা ও ৫১ কেজি গাঁজা উদ্ধার। আটক-৭৫ গ্রীণ লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নাগেশ্বরী উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক হলেন মো: নুর মোহাম্মদ

নাগেশ্বরীতে প্রধানমন্ত্রীর ইশতেহার বাস্তবায়নে বৃক্ষরোপণ, চারা ও চেক বিতরণ

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি:

“করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে কুড়িগ্রামের নাগেশ্বরীতে বৃক্ষরোপণ, চারা বিতরণ ও আর্থিক সহায়তার চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) পল্লী সঞ্চয় ব্যাংক, নাগেশ্বরী শাখার বাস্তবায়নে ব্যাংক প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় তিনি বৃক্ষরোপণ করেন এবং সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে সুবিধাভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।

পাশাপাশি পল্লী সঞ্চয় ব্যাংকের আওতাধীন সদস্য ও স্বাবলম্বী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ আলাউদ্দিন বলেন, পরিবেশ সংরক্ষণ ও মানুষের আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে বৃক্ষরোপণ এবং আত্মকর্মসংস্থানমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশ রক্ষা ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণের পাশাপাশি আর্থিক সহায়তা মানুষের স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে। সরকারের উন্নয়নমূলক কার্যক্রমের সঙ্গে সমন্বয় করে স্থানীয় পর্যায়ে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন করা হলে এর সুফল সাধারণ মানুষের কাছে আরও বিস্তৃতভাবে পৌঁছাবে।

অনুষ্ঠানে পল্লী সঞ্চয় ব্যাংক নাগেশ্বরী শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুবিধাভোগী সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথা উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd