• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক সিলেটে যুবক নূর ইসলাম হ/ত্যা: ই/য়া/বা কেনাবেচার ৫০০ টাকার জেরে খু/ন ভান্ডারিয়ায় পৌনে ১ কোটি টাকা আত্মসাৎসহ ২৪ অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ পিরোজপুরে দুই শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা নাগেশ্বরীতে জরাজীর্ণ ছাপরা ঘরে মানবেতর জীবন: ৯৯ বছরের মা ও ৬২ বছরের মেয়ের পাশে দাঁড়ানোর আহ্বান তানোরে সরকারি রাস্তার পাশের গাছ কাটায় থানায় লিখিত অভিযোগ এসপির কার্যালয়ের পাশেই জুয়ার আসর, গ্রেপ্তার ৪ পুলিশ সদস্য তানোরে ৭০ পিস ই/য়া/বা সহ যুবক আ/ট/ক নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটিতে আলহাজ হারিসুল বারী রনি

নাগেশ্বরীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনুষ্ঠিত খেলায় রামখানা বনাম নুনখাওয়া, সন্তোষপুর বনাম বামনডাঙ্গা এবং রায়গঞ্জ বনাম বেরুবাড়ি ইউনিয়নের দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় রামখানা, সন্তোষপুর ও রায়গঞ্জ ইউনিয়ন জয়লাভ করে।

‎খেলা ঘিরে মাঠে ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তরুণ খেলোয়াড়দের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খেলাগুলো উপভোগ করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন, থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক প্রধান, ক্রীড়া সংস্থার সদস্য আশরাফ হোসেন আপেল এবং ক্রীড়া সংস্থার সদস্য সচিব জহুরুল হক কামাল।

‎উপজেলা নির্বাহী অফিসার মো. আলাউদ্দিন বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সামাজিক সম্প্রীতি বৃদ্ধিতেও সহায়ক।

‎ওসি মো. এনামুল হক প্রধান বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক আরও দৃঢ় করাই মূল লক্ষ্য। খেলাধুলাকে কেন্দ্র করে মানুষের অংশগ্রহণ সেই সম্পর্ককে আরও প্রাণবন্ত করবে।

‎ক্রীড়া সংস্থার সদস্য আশরাফ হোসেন আপেল বলেন, ইউনিয়ন পর্যায়ে নিয়মিত প্রতিযোগিতা হলে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন।

‎আয়োজকরা জানান, পর্যায়ক্রমে টুর্নামেন্টের পরবর্তী খেলাগুলো অনুষ্ঠিত হবে। এ আয়োজনের মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চা বাড়ানোর পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd