ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন জননেতা আলহাজ হারিসুল বারী রনি।
দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব প্রদান করা হয়েছে। তার এই নির্বাচনে সংগঠনের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
আলহাজ হারিসুল বারী রনি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যক্রম ও জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে ভূমিকা পালন করে আসছেন।
নতুন দায়িত্বের মাধ্যমে দেশের শিল্প, বাণিজ্য ও ব্যবসায়িক খাতের উন্নয়ন, ন্যায়ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের কল্যাণে তিনি আরও কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন দলের নেতাকর্মীরা।
নবনির্বাচিত সদস্য আলহাজ হারিসুল বারী রনি তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।