মোহাম্মদ ইকবাল হোসেন,
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, পথসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টায় বুড়িচং উপজেলা চত্বর থেকে র্যালিটি শুরু হয়। পরে র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বসুন্ধরা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা জেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি সাইফুল ইসলাম। তিনি যুবসমাজকে দেশের উন্নয়ন, নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি মো. ফারুক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মো. অহিদুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর আমীর তাজুল ইসলাম।
এ সময় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা সমিল শাহীন ভূইয়া, মাওলানা ওবায়দুস সোবহান মামুন, অধ্যক্ষ মো. কবির হোসেন, মাওলানা জাকারিয়া, যুবনেতা জহিরুল ইসলাম পাটোয়ারী, ছাত্রশিবিরের কুমিল্লা উত্তর জেলার সাবেক সভাপতি সানাউল্লাহ রাসেল এবং সাবেক সাধারণ সম্পাদক মহিবুল্লাহ।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নুরুজ্জামান, মোস্তফা কামাল, আবু ইউসুফ, মাওলানা আবদুর রউফ, পৌর পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক আসাদুজ্জামান, জয়নাল আবেদীন মাস্টার, ব্যবসায়ী নেতা রমজান আলীসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, দেশের বৃহৎ একটি জনগোষ্ঠী যুবসমাজ। তাদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ ও কল্যাণমুখী সমাজ গঠনে ভূমিকা রাখা সম্ভব। তারা যুবকদের মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সেবা ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।