• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন নাগেশ্বরীতে মেধা বৃত্তি ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ভাণ্ডারিয়ায় বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত একই দিনে একই সড়কে ফের দুর্ঘটনা: লাইনঝিরিতে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা কংক্রিটবোঝাই ট্রাক তানোরে মাদক, সাইবার অপরাধ ও উগ্রবাদ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং সভা নাগেশ্বরীতে আল-খিদমাহ্ ফাউন্ডেশনের পক্ষ থেকে মুর্দা মশারী বিতরণ দক্ষিণ সুরমা সুইপার কলোনিতে মাদকবিরোধী অভিযান ও ভাঙচুরের ঘটনায় উত্তেজনা, ‎প্রথমবারের মতো খাদ্য সহায়তায় স্বস্তিতে মোংলার জেলেরা পুলিশের ভিতরে পুলিশের অপতৎপরতা,পুলিশে ভাবমূর্তি ক্ষুন্নের অভিযোগ ! ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ

ফুলতলায় প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির দুর্নীতির অভিযোগে সংবাদ সম্মেলন

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

আহসানুল হক লড্ডন,

খুলনা জেলা প্রতিনিধি,

ডাউকোনা ময়না বেগম অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইয়াছিন সরদার ও সদস্য মিজানুর রহমান-এর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ফুলতলা খানজাহান আলী মডেল প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে শিক্ষক ও কর্মচারীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শহিদুল ইসলাম। লিখিত বক্তব্যে শহিদুল ইসলাম জানান, ২০১৪ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে শিক্ষক ও কর্মচারী মিলে মোট ২৭ জন কর্মরত আছেন। কিন্তু প্রতিষ্ঠার পর থেকেই ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ ইয়াছিন সরদার এবং সদস্য মিজানুর রহমান প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নের কথা বলে বিভিন্ন দফায় শিক্ষক-কর্মচারীদের কাছ থেকে জনপ্রতি ৪ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত হাতিয়ে নিয়েছেন। উক্ত অর্থ দিয়ে তারা নিজেদের ভাগ্যের উন্নয়ন করলেও প্রতিষ্ঠানের কোনো ধরনের উন্নয়ন করেননি। তিনি অভিযোগ করে আরও বলেন, সম্প্রতি বিদ্যালয়টি সরকারিকরণের প্রলোভন দেখিয়ে অভিযুক্ত ব্যক্তিরা পুনরায় শিক্ষক-কর্মচারীদের কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করছেন এবং ইতিমধ্যেই কয়েকজনের কাছ থেকে টাকা আদায় করেছেন। যারা এই অর্থ দিতে অপারগতা প্রকাশ করছেন, তাদেরকে চাকরিচ্যুতির নানা রকম হুমকি প্রদান করা হচ্ছে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শিক্ষক, কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের পক্ষে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে বলা হয়, “আপনারা জাতির বিবেক। আপনাদের ক্ষুরধার লিখনীর মাধ্যমে এই দুর্নীতির চিত্র তুলে ধরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরের দৃষ্টি আকর্ষণ করছি।”

উপস্থিত শিক্ষক-কর্মচারীরা অনতিবিলম্বে ঘটনার সঠিক ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত সভাপতি ও সদস্যের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান। একইসাথে প্রতিষ্ঠানটিকে দুর্নীতিমুক্ত করে সঠিকভাবে পরিচালনার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। পরিশেষে উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সংবাদ সম্মেলন শেষ হয়।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd