• রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় প্রাইমারী স্কুলের অবসরপ্রাপ্ত ৪০ শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত নকলের সুযোগ না পেয়ে চরফ্যাশনের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে হামলা-ভাঙচুর, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ ​মানবতার অনন্য দৃষ্টান্ত: মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে রক্ত দিলেন যুবদল নেতা রিয়াজ ​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী বাগেরহাটের সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন পরিবেশ প্রতিমন্ত্রীর আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়ক বন্ধের প্রতিবাদে মানববন্ধন, চলাচল স্বাভাবিকের দাবি ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে মোশাররফ হোসেন খান চৌধুরীর সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময়

দৌলতখানে জামায়াতের ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

​মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী

জেলা প্রতিনিধি ভোলাঃ

ভোলার দৌলতখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ ইউনিট দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা মডেল মসজিদের হলরুমে এই সমাবেশটি ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়।
​সমাবেশে উপজেলার সাংগঠনিক থানার অন্তর্গত সকল ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
​উপজেলা আমির হাসান তারেক হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা আশরাফ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বরিশাল অঞ্চল টিমের অন্যতম সদস্য এ.কে.এম. ফখরুদ্দিন খান রাজি।
দৌলতখান উপজেলাকে একটি আদর্শ ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে হলে আমাদের ইউনিটগুলোকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই। ইউনিট হলো সংগঠনের মূল ভিত্তি ও চালিকাশক্তি। তাই প্রতিটি ইউনিট দায়িত্বশীলকে আরও সক্রিয় ও দায়িত্ববান হতে হবে।
​অনুষ্ঠানে তৃণমূলের সাংগঠনিক কাঠামো মজবুত করার লক্ষ্যে বিশেষ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। সমাবেশে আরও বক্তব্য রাখেন মাস্টার জাকির হোসাইন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভোলা জেলা আমির, মাওলানা হারুন অর রশিদ জেলা সেক্রেটারি, উপাধ্যক্ষ মাওলানা ওয়ালিউল্লাহ কবির জেলা কর্মপরিষদ সদস্য।
​বক্তারা তাদের বক্তব্যে সামাজিক উন্নয়ন, নৈতিকতার প্রসার এবং জনকল্যাণমূলক কাজে জামায়াতের নেতা-কর্মীদের আরও বেশি নিয়োজিত হওয়ার আহ্বান জানান। সাড়ে চার ঘণ্টাব্যাপী চলা এই সমাবেশে উপজেলার প্রতিটি ইউনিটের দায়িত্বশীলদের আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা বুঝিয়ে দেওয়া হয় এবং করনীয় নির্ধারণ করা হয়। দীর্ঘ আলোচনা ও দিকনির্দেশনা শেষে দোয়ার মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।

 

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd