• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক গোলাম কিবরিয়ার ওপর হামলা, তীব্র নিন্দা ও দ্রুত গ্রেপ্তারের দাবি আলীকদমে পূর্বের মারামারির জের এ প্রকাশ্যে যুবকের উপর হামলা ভাণ্ডারিয়ায় ১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস ফকিরহাটের শুভদিয়ায় ৩০ পিস ইয়াবাসহ আটক ৪, উদ্ধার মোবাইল ও জুয়ার সেট তান্ত্রিকের জাদু কালো হলেও, জাদুতে মায়া আছে ডিফেন্ডারের ভূমিকায় ওরা ১১ জন বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার মাটি ও মানুষের নিবেদিতপ্রাণ এমপি হাজী মোঃ জসীম উদ্দিনকে সংবর্ধনা সাভারে আর্জেন্টিনা সমর্থককে হ/ত্যা করল ব্রাজিল সমর্থকরা তানোরে উপজেলার কামারগা ইউনিয়নের গৃহবধূকে মারধর, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ার অভিযোগ হাসপাতালে ভর্তি ফকিরহাটে ৪ হাজার ১৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার-৪

ফকিরহাটের শুভদিয়ায় ৩০ পিস ইয়াবাসহ আটক ৪, উদ্ধার মোবাইল ও জুয়ার সেট

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার শুভদিয়া ইউনিয়ন তেমাথা মোড় এলাকায় এক সফল মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। ‘শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাব’ ও স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ৪ জন মাদকসেবী ও জুয়াড়িকে আটক করা হয়েছে।
​অভিযান পরিচালনাকালে ঘটনাস্থল থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, জুয়া খেলার সেট এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
​জানা গেছে, শুভদিয়া ইউনিয়ন ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে এবং শুভদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ আওয়াল ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ফকিরের সার্বিক সহযোগিতায় এই অভিযান চালানো হয়। এতে আরও উপস্থিত ছিলেন ব্লাড ডোনার্স ক্লাবের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, ক্রীড়া সম্পাদক, অর্থ সম্পাদকসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
​অভিযানের খবর পেয়ে শুভদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে এসে মাদক ও জুয়ার সরঞ্জামাদিসহ ৪ জনকে আটক করে।
​শুভদিয়া পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, আটককৃতরা বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
​এলাকাবাসী ব্লাড ডোনার্স ক্লাব ও রাজনৈতিক নেতৃবৃন্দের এই যৌথ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং শুভদিয়া ইউনিয়নকে সম্পূর্ণ মাদক ও জুয়ামুক্ত করার দাবি জানিয়েছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd