• মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বৃক্ষরোপণ কর্মসূচি ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ফকিরহাটে দিনদুপুরে দুর্ধর্ষ ডাকাতি,স্বর্ণ অলংকার সহ প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধন ইসলামী ব্যাংকের জন্য নিরপেক্ষ বোর্ড গঠনের প্রচেষ্টা চলছে : নতুন প্রশাসক মহাখালী, সায়েদাবাদ ও গুলিস্তানের বাস ডিপো নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা: রাজধানীর যানজট কমাতে নতুন উদ্যোগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী দীপ্ত-ইনজামুলের নেতৃত্বে নিসআ’র নির্বাহী কমিটি গঠন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘ভাগ্যিস, আরও গোল হজম করিনি’—ড্র করে স্বস্তিতে ব্রাজিল ১২ বছরের শিশুকে ধ/র্ষ/ণের অভিযোগ: হাতিয়ার এসআই ক্লোজড বোরহানউদ্দিনে ব্রাজিল সমর্থকদের বাইক শোভাযাত্রায় তরুণ নিহত, পথচারী গুরুতর আহত

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত সিলেটের আব্দুল কাইয়ুম চৌধুরী

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

আহমেদ আকবর
সিলেট দক্ষিণ সুরমা প্রতিনিধি

রবিবার (৭ জুন) অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পরিচালনা পর্ষদ নির্বাচন। রাজধানীর কোনো পাঁচতারকা হোটেলের পরিবর্তে এবার মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে চলছে বোর্ড নির্বাচন।

সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।

২৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ইতোমধ্যে ৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে সিলেট বিভাগ থেকে পরিচালক নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী।

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত অন্যদের মধ্যে রয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু ও মঈন উদ্দিন (চট্টগ্রাম), মীর শাকরুল আলম সীমান্ত ও মির্জা ফয়সল আমীন (রাজশাহী), এবং সাইদ বিন জামান ও এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ (ঢাকা)।

অন্যদিকে, বাকি ১৫টি পদের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ক্লাব ক্যাটাগরির ১২টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন তামিম ইকবালসহ দেশের বিভিন্ন ক্রীড়া সংগঠক ও প্রশাসক।

জনাব আব্দুল কাইয়ূম চৌধুরী, সিলেট জেলা বিএপির সভাপতি ও মাননীয় প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশন , সিলেট , বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) এর পরিচালক নির্বাচিত হওয়ায় জেবিএবি , সোনালী ব্যাংক পিএলসি ,প্রিন্সিপাল অফিস কমিটি ,সিলেটের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।উক্ত অনুস্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো: ওয়ারিসুল ইসলাম এ জি এম(শাখা প্রধান) ও সভাপতি, জেবিএবি ,সিলেট প্রিন্সিপাল কমিটি। সাধারণ সম্পাদক জনাব আল-আমিন রাসেল , সাংগঠনিক সম্পাদক জনাব আশরাফুল ইসলাম।

সিলেটের ক্রীড়া অঙ্গনের জন্য আব্দুল কাইয়ুম চৌধুরীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক নির্বাচিত হওয়া একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। তাঁর এই নির্বাচনের মাধ্যমে জাতীয় ক্রিকেট প্রশাসনে সিলেট বিভাগের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd