• রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ

Reporter Name / ৪৪ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

দক্ষিণ সুরমা প্রতিনিধি

আহমেদ আকবর

সিলেটের দক্ষিণ সুরমায় রেললাইনের পাশে এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমার পারাইচক এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাংলাদেশ রেলওয়ে পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর একটি দলও। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজনের বরাতে পুলিশ জানায়, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।

সিলেট রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহের ময়নাতদন্ত করা হবে। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থলে পিবিআইও কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd