• মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ৭ আসামি গ্রেফতার—ছিনতাইকারী ও জুয়া চক্রের সদস্যদের আটক, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের ২২০ বোতল ফেনসিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ কুমিল্লার বুড়িচংয়ে তৃতীয় লিঙ্গের মাহিকে পেট্রোল ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ আশুলিয়া মডেল প্রেসক্লাবের ২১ সদস্য বিশিষ্ট প্রতিষ্ঠাতা কার্যনির্বাহী কমিটি ঘোষণা সাংবাদিক মমিনুল ইসলাম মুন-এর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক বিল্লি হাটে টাকার বিনিময়ে ক্যারামবোর্ড জুয়ার আসর, যুব সমাজ ধ্বংসের আশঙ্কায় মিরপুরে হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজারে হামলার তীব্র নিন্দা ও দোষীদের বিচারের দাবি— মোঃ শাহজাহান বাশার এর শাহ আলী (র.) মাজারে হামলা: সিসিটিভিতে শনাক্ত, জামায়াতের ৩ নেতা গ্রেপ্তার কাভার্ডভ্যান ভর্তি প্লাস্টিক দানা আত্মসাৎ: চট্টগ্রামে গ্রেপ্তার ৩ জন, মালামাল উদ্ধার

ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ৭ আসামি গ্রেফতার—ছিনতাইকারী ও জুয়া চক্রের সদস্যদের আটক, অস্ত্র ও নগদ টাকা উদ্ধার

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) পৃথক দুইটি বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারী/ডাকাত দলের ৪ জন সদস্য এবং জুয়া চক্রের ৩ জন সদস্যসহ মোট ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিন-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। প্রথম অভিযানে ১৯ মে ২০২৬ খ্রি. ভোর ০৩:০৫ ঘটিকায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বগাবাড়ী এলাকায় এসআই (নিঃ) মোঃ মতিউর রহমান-এর নেতৃত্বে পরিচালিত টিম পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য ওয়াসিম ওরফে “শুটার ওয়াসিম” (৩৬), মোঃ নাসির (২২), গোলাম রব্বানী (৩০) এবং মোঃ বাবু (৩৫)-কে গ্রেফতার করে। তাদের হেফাজত থেকে ১টি লোহার তৈরি ধারালো চাপাতি, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি স্টিলের চাপাতি, ১টি স্টিলের ধারালো চাকু এবং ১টি লোহার কাটার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়া ও আশপাশের এলাকায় সংঘবদ্ধভাবে ছিনতাই ও ডাকাতির প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল এবং সাধারণ মানুষকে টার্গেট করে অপরাধ সংঘটনের পরিকল্পনা করছিল। একই দিনে দ্বিতীয় অভিযানে ১৮ মে ২০২৬ খ্রি. রাত ২২:৩০ ঘটিকায় সাভার থানাধীন কাতলাপুর এলাকায় এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন-এর নেতৃত্বে পরিচালিত আরেকটি টিম জুয়া খেলার সময় মোঃ সিপন মিয়া (২৫), মোঃ সানাউল্লাহ (২৫) এবং মোঃ মোহাম্মদ আলী (৪০)-কে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১ বান্ডিল তাস, ৫,৩০০ টাকা নগদ এবং একটি বিছানার চাদর উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে ১ নম্বর আসামির বিরুদ্ধে ৫টি মামলা এবং ৩ নম্বর আসামির বিরুদ্ধে ১টি মামলা রয়েছে, এছাড়া অন্যান্যদের বিরুদ্ধেও বিভিন্ন থানায় মামলা ও অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতি ও জুয়া আইনে পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd