• রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কামরাঙ্গীরচরে বাসায় চুরির অভিযোগ, একজন আটক—অন্যজন পলাতক বুড়িচং.পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের বার্ষিক দোয়া ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহীতে সাংবাদিক পরিবারের ৩৪ শতক পৈত্রিক জমি দখলের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ তদন্ত চলছে ভান্ডারিয়া সমন্বিত কৃষিতে সফলতার দৃষ্টান্ত, বার্ষিক আয় প্রায় ১৫ লাখ এবারের বিশ্বকাপে কে হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন, জানিয়ে দিলেন ঘানার আলোচিত তান্ত্রিক স্বেচ্ছাশ্রমে বদলে যাচ্ছে বাংলাদেশ: ৫০ হাজার স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা আন্দোলন ‘বিডি ক্লিন’ এনসিপি নেত্রী সেজুতি হোসাইন এর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান কারবালার প্রকৃত ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির আহ্বান:মইনীয়া যুব ফোরাম সভাপতি শাহজাদা সৈয়দ মাসুক-এ মইনুদ্দীন শহরের বিভিন্ন স্থানে আশুরার শোক মিছিল, কারবালার আত্মত্যাগ স্মরণ ফকিরহাটে নারকেল গাছের চারাসহ প্রণোদনা পেল ৮০০ কৃষক

বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা

Reporter Name / ২০৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

মোহাম্মদ ইকবাল হোসেন
প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে কুমিল্লার বুড়িচং এর নিমসার কর্মসূচি সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ই মে বুধবার বিকাল  ৪ টার সময়  কুমিল্লা -৫ (বুড়িচং,ব্রাহ্মণ পাড়া) বিএনপির উদ্যোগে বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর খন্দকার ফুড গ্যালারীতে উক্ত  মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য আলহাজ্ব জসিম উদ্দিন জসিম। তিনি বলেন আগামী ১৬ মে প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুর যাবেন খাল খনন উদ্বোধন করার জন্য।তারই আলোকে বুড়িচং নিমসারে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানানোর জন্য সকলকে উপস্থিত থাকার জন্য আহবান করেন। বুড়িচং উপজেলা বিএনপির সভাপতি এটিএম মিজানুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কবির হোসেন এর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা দঃ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জামাল খন্দকার, বুড়িচং উপজেলা বিএনপির সহসভাপতি এড. শরীফুল ইসলাম,
বি-পাড়া উপজেলার ভারপ্রাপ্ত সভাপতি শাহআলম খোকন, সাবেক সাধারন সম্পাদক মোঃ কামাল হোসেন,  উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন করির বাবুল ও আবু নাসের, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মোল্লা, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দীন,বুড়িচং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, মোকাম ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন। যথাক্রমে আরো বক্তব্য রাখেন  বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউছার সবুজ চেয়ারম্যান,বিআরডিবি সভাপতি কবির হোসেন ভূইয়া,সদস্য সচিব দেলোয়ার হোসেন দোলন, যুগ্ম আহবায়ক মিয়া মোঃ সোহাগ পারভেজ, ইকরাম হোসেন ভূইয়া, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নজরুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব আঃ আলীম, ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেনপ্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd