• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুড়িগ্রামের কচাকাটায় ১৭০ পিস ইয়াবা, মাদকসহ দুই জন গ্রেফতার করেছে পুলিশ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস মহানবী (দ.)-এর আদর্শ অনুসরণে সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার, সহমর্মিতা ও পারস্পরিক সৌহার্দ্য প্রতিষ্ঠার আহ্বান — শাহ সুফি ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজাসহ মো. জাহিদুল ইসলাম কে গ্রেফতার করেছে পুলিশ নিরাপদ খুলনা চাই ফুলতলা উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত কুমিল্লায় ‘খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-আন্দোলন গড়ে তুলুন’ শীর্ষক উলামা ও সুধী সমাবেশ তানোরে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কদমতলী টার্মিনালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মর/দেহ উদ্ধার, নাগেশ্বরীতে মেধাবী শিক্ষার্থী বিত্তের মরদেহ উদ্ধার ধামসোনার হুব্বে রাসূল ফাউন্ডেশনের উদ্যোগে সিরাতুন্নবী কনফারেন্স ও প্রতিযোগিতা অনুষ্ঠিত মধ্যরাতে মোটরসাইকেলে ‘নিথর’ তরুণীর দৃশ্য নিয়ে উদ্বেগ

ফুলেল শুভেচ্ছায় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক সাইফুল হাসান

Reporter Name / ৩৮৭ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এইচএসসি-১৯৯৫ ব্যাচের পক্ষ থেকে সহপাঠী মোহাম্মদ সাইফুল হাসান রিপনকে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের (আইসিটি) মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি ভবনে মহাপরিচালকের কার্যালয়ে আয়োজিত এক আন্তরিক অনুষ্ঠানে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন পর সহপাঠীদের এমন মিলনমেলায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ও শিক্ষাবিদ প্রফেসর ইকবাল হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার কুমিল্লা জেলা সভাপতি তরিকুল ইসলাম তরুণ, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক সোসাইটির সভাপতি ও ‘কুমিল্লা প্রতিদিন’-এর সম্পাদক জুয়েল রানা মজুমদার, বাংলাদেশ বিমানের কর্মকর্তা রাজু আহমেদ, ‘দৈনিক জনতার মতামত’-এর সম্পাদক ও প্রকাশক এবং ‘সময় এডিশন’-এর প্রকাশক মোঃ শাহজাহান বাশার, ‘মুক্ত খবর’-এর মহানগর প্রতিনিধি শরীফুল ইসলাম এবং ‘কুমিল্লার আলো’-এর প্রতিনিধি মোশারফ হোসেনসহ ব্যাচের অন্যান্য সদস্যরা।

এসময় বক্তারা বলেন, সাইফুল হাসান রিপনের এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এইচএসসি-৯৫ ব্যাচের জন্যও গর্বের বিষয়। তারা তার সফলতা ও কর্মজীবনে আরও অগ্রগতি কামনা করেন।

অনুষ্ঠানে বুড়িচং উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সার্বিক উন্নয়ন, ডিজিটাল অবকাঠামো সম্প্রসারণ এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে ফলপ্রসূ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা তথ্যপ্রযুক্তি খাতে সরকারের চলমান উদ্যোগকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিশেষে নবনিযুক্ত মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান রিপন তার সহপাঠী বন্ধুদের এমন ভালোবাসা ও সম্মাননা প্রদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দেশের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে যাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd