• মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মোগলাবাজার থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম (১৫) উদ্ধার ও অপহরণকারী গ্রেফতার: সিসিকে মতবিনিময় সভা: ব্যবসার সময় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার উদ্যোগ শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আশরাফুল, সম্পাদক ফরহাদ, সাংগঠনিক আশিকুর চৌহাট্টায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্সের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার বাগেরহাটে মধুদিয়া ইচ্ছাময়ী মাধ্যমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জ্বালানি তেল সরবরাহ ও মূল্য স্থিতিশীলতায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ১৬ বছরের সংগ্রাম কাঁধে ঝাঁকা ডালি, স্বপ্ন শুধু পরিবারের সঙ্গে শেষ জীবন দৌলতখানে জেলেদের চালে ‘থাবা’ বরাদ্দ ৮০ কেজি, পেলেন মাত্র ৫০! আনোয়ারায় এখন তিনটি সার কারখানায় বন্ধ (ডিএপি) কুমিল্লার বুড়িচংয়ে অবৈধ অকটেন বিক্রি: জরিমানা, তেল জব্দ

শ্রীপুর থানা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা: সভাপতি আশরাফুল, সম্পাদক ফরহাদ, সাংগঠনিক আশিকুর

Reporter Name / ২৬ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

গাজিপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুরে “শ্রীপুর থানা প্রেসক্লাব”-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে এবং প্রতিষ্ঠাতা মো. টিপু সুলতানের অনুমোদনে এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক সমাচারের প্রতিনিধি মো. আশরাফুল আলম সরকারকে সভাপতি এবং দৈনিক তথ্যনুসন্ধানের স্টাফ রিপোর্টার মো. ফরহাদ রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশিকুর রহমান সবুজ (দৈনিক জনতার জমিন)।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—
সিনিয়র সহ-সভাপতি: আবুল কালাম আজাদী (দৈনিক সকালের সময়)।
সহ-সভাপতি: মো. উসমান গণি (মুভি বাংলা টিভি), নুরুল ইসলাম খান (দৈনিক স্বাধীন সংবাদ) ও মো. রফিকুল ইসলাম ঢালী (এসটি বাংলা টিভি)।
সিনিয়র যুগ্ম সম্পাদক: ওমর ফারুক মাহি (নিউজ ২১ বাংলা টিভি)।
সহ-সাধারণ সম্পাদক: মো. কামাল পাশা (দৈনিক নিরপেক্ষ) ও মো. মহসিন আলম (দৈনিক ক্রাইম এক্সপ্রেস)।

এছাড়া অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে মো. দেলোয়ার হোসেন (দৈনিক ঢাকা টাইমস), দপ্তর সম্পাদক মো. আব্দুর রহিম (দৈনিক বার্তা বিচিত্রা) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে দেলোয়ার হোসেন মৃধা (রূপসী বাংলা টিভি) দায়িত্ব পেয়েছেন।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. মহসিন মিয়া শাহীন, ধর্ম বিষয়ক সম্পাদক মো. সবুজ আহম্মেদ এবং তথ্য ও গবেষণা সম্পাদক হিসেবে মো. আল-আমিন বি.এ-এর নাম ঘোষণা করা হয়েছে।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন টিপু সুলতান মুন্সী, সামসুল আলম প্রধান (রিপন) ও মো. কবির হোসেন আকন্দ। এছাড়াও রেজাউল করিম, মো. মোজাম্মেল সরকার এবং মো. জহির খানসহ মোট ২৮ সদস্যবিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এদিকে, নতুন এই কমিটিকে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd