• মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সাংবাদিক সুজন মন্ডলের ওপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের মানববন্ধন মধ্যনগরের ইউএনও উজ্জ্বল রায়ের বদলিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ তানোরে তুলার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে আনতে হিমশিম ফায়ার সার্ভিস আলোচনার শীর্ষে মেম্বার প্রার্থী সৈয়দ মোঃ সাইফুল ইসলাম ধর্মপাশায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বিভিন্ন অপরাধে ৫ জনকে জরিমানা তানোরে আন্তর্জাতিক নারী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মধ্যনগর উপজেলাবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সেলিম মুন্না ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও দোয়া চাইলেন ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সৈয়দ মোঃ সাইফুল ইসলাম বাড়ি নির্মাণে চাঁদাবাজির অভিযোগে ব্রাহ্মণপাড়ায় বিআরডিবি চেয়ারম্যান গ্রেপ্তার জাপানে খাদ্য রপ্তানির উদ্যোগ—আন্তর্জাতিক মানে খাদ্য নিরাপত্তা গড়তে বড় প্রকল্প

তানোরে পুকুরে মাছ ধরা নিয়ে ভাগীদারদের সংঘর্ষ, নারীসহ আহত ২

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর তানোর উপজেলার মুন্ডমালা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাচন্দ উত্তরপাড়া এলাকায় পুকুরে মাছ ধরা নিয়ে ভাগীদারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত দু’জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারীর হাত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে উপজেলার মুন্ডমালা পৌরসভার পাচন্দ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পাচন্দ উত্তরপাড়ার একটি পুকুরে মাছ ধরা নিয়ে কয়েকজন ভাগীদারের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল। পুকুরের মালিকানা ও মাছ ধরার সময়সূচি নিয়ে কয়েকবার তর্ক-বিতর্ক হলেও তা মীমাংসা হয়নি।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার সকালে পুকুরের দুই ভাগীদার ইনসান, রেজা, আহমেদ ও সাহা ম্মদ জোরপূর্বক পুকুরে মাছ ধরতে নামেন। বিষয়টি জানতে পেরে পুকুরের অপর ভাগীদার আয়াস উদ্দিন, তার স্ত্রী মরজিনা ও ভাই আয়ন উদ্দিন ঘটনাস্থলে এসে তাদের বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি শুরু হয় এবং তা ধীরে ধীরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি করে।
একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে আয়াস উদ্দিন ও তার স্ত্রী মরজিনার ওপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। প্রাণভয়ে তারা দ্রুত নিজেদের বাড়ির ভেতরে ঢুকে পড়েন। কিন্তু সেখানেও হামলাকারীরা জোরপূর্বক ঢুকে তাদের ওপর এলোপাতাড়ি মারধর করে বলে জানা গেছে।
এ হামলায় আয়াস উদ্দিনের মাথা ফেটে যায় এবং তিনি গুরুতর আহত হন। অপরদিকে তার স্ত্রী মরজিনার হাত ভেঙে যায় বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা শুধু মারধর করেই ক্ষান্ত হয়নি। তারা বাড়ির ভেতরে থাকা একটি আলমারি থেকে কৌশলে প্রায় চার লাখ টাকা নিয়ে যায়।
এ সময় আহতদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশকে বিষয়টি জানানো হয়।
খবর পেয়ে তানোর থানার উপপরিদর্শক (এসআই) উৎপল সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ আহতদের উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পুকুরের মালিকানা ও মাছ ধরা নিয়ে ওই ভাগীদারদের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলে আসছিল। তবে সামান্য বিরোধকে কেন্দ্র করে এভাবে বাড়িতে ঢুকে হামলা ও টাকা লুটের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।
এ বিষয়ে তানোর থানার একটি সূত্র জানায়, ঘটনাটি পুলিশ গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে। এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd