মোঃ ফারুক সরকার শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।
মঙ্গলবার (০৩ মার্চ ) ২০২৬ ইং বগুড়ার শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাটের পূর্ব পাশে হুদার মোড়, আমরুল পাড়ায় মোহাম্মদ বাবু নামে এক যুবকের ঝুলন্ত ম’র’দেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন ও জল্পনা-কল্পনা দেখা দিয়েছে—এটি কি আত্মহত্যা, নাকি পরিকল্পিত হত্যা?
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে একটি স্থানে বাবুর ঝুলন্ত ম’র’দে’হ দেখতে পায় এলাকাবাসী। ঘটনার পর থেকে পরিবার ও স্বজনরা শো’কাহত অবস্থায় রয়েছেন।
এলাকাবাসীর কেউ কেউ বলছেন, ব্যক্তিগত কোনো বিরোধ বা পারিবারিক কারণ থাকতে পারে।
ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে।
এদিকে, এই রহস্যজনক মৃত্যু ঘিরে পুরো এলাকায় শো’কের ছায়া নেমে এসেছে। এখন সবার অপেক্ষা—এটি কি আ’ত্মহত্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ?