• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ভোলার বাংলাবাজারে নৌবাহিনীর টহল, জনসচেতনতা ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান

Reporter Name / ৪০০ Time View
Update : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

মো. মাকছুদুর রহমান পাটোয়ারী

দৌলতখান ভোলা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে ভোলার বাংলাবাজার এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে নৌবাহিনীর একটি দল বাংলাবাজারের গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে। এ সময় তারা সাধারণ জনগণকে নির্বাচনকালীন শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সচেতন করেন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
নৌবাহিনী সূত্র জানায়, নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করাই এ টহল কার্যক্রমের মূল উদ্দেশ্য। টহল চলাকালে বাজার এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। একই সঙ্গে অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের চালকদের নির্ধারিত স্থানে যান চলাচল নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
এ সময় নৌবাহিনীর পক্ষ থেকে সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
নৌবাহিনী আরও জানায়, নির্বাচনকালীন সময়জুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

মো, মাকছুদুর রহমান পাটোয়ারী
দৌলতখান ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd