• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

তানোরে সামাজিক বনায়নের হাজারো গাছ কর্তন: পরিবেশ চরম হুমকিতে, ক্ষোভে ফুঁসছে স্থানীয়রা

Reporter Name / ৩৪৬ Time View
Update : শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬

হামিদুর রহমান, তানোর রাজশাহী প্রতিনিধি :

রাজশাহীর তানোর উপজেলায় রাস্তার দুপাশে সামাজিক বনায়ন বিভাগের আওতায় রোপণ করা হাজারের অধিক তরতাজা বিভিন্ন প্রজাতির গাছ নির্বিচারে কর্তনের ঘটনায় চরম উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশবিদরা। উপজেলার পাঁচন্দর ইউনিয়ন পরিষদের কচুয়া জিতপুর এলাকা থেকে পাঁচন্দর গ্রাম পর্যন্ত কয়েক কিলোমিটার রাস্তার দুপাশে একযোগে গাছ কাটার ঘটনা ঘটছে বলে নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয়দের দাবি, কোনো যৌক্তিক কারণ ছাড়াই বন বিভাগ টেন্ডারের মাধ্যমে একসঙ্গে বিপুল সংখ্যক গাছ কর্তন করছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। বিশেষ করে খরা প্রবণ বরেন্দ্র অঞ্চল হিসেবে পরিচিত তানোর উপজেলায় এ ধরনের গাছ কর্তন পরিবেশের ভারসাম্য নষ্ট করছে বলে মনে করছেন সচেতন মহল।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাস্তার দুপাশের এসব গাছ এলাকার সৌন্দর্য বহন করছিল। খরা মৌসুমে শ্রমজীবী মানুষ ও পথচারীরা গাছের ছায়ায় বসে ক্লান্ত শরীর জুড়িয়ে নিতেন। পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি গাছের ডালে বসবাস করত, বাসা বেঁধে বাচ্চা ফুটাত।
কিন্তু গাছ কাটার পর থেকে এলাকায় আর পাখির কলরব শোনা যায় না। কমে গেছে জীববৈচিত্র্য। স্থানীয়দের অভিযোগ, গাছ কাটার ফলে মানুষ অক্সিজেন থেকেও বঞ্চিত হচ্ছে।

উপজেলার পাঁচন্দর, বাঁধাইড় ও কলমা ইউনিয়নের একাংশ এবং মুন্ডুমালা পৌর এলাকা বরেন্দ্র অঞ্চল ও খরা প্রবণ এলাকা হিসেবে পরিচিত। এসব এলাকায় খরা মৌসুমে প্রচণ্ড তাপপ্রবাহ এবং শীত মৌসুমে তীব্র শীত অনুভূত হয়।

এই কারণে সরকার ও পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বরেন্দ্র অঞ্চলে বেশি বেশি গাছ রোপণের ওপর গুরুত্ব দিয়ে আসছে। অথচ বন বিভাগ উল্টোভাবে গাছ কর্তন করে পরিবেশের ক্ষতি করছে বলে অভিযোগ স্থানীয়দের।
উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে জেলা বন বিভাগ থেকে মোট ১ হাজার ৫৩টি বিভিন্ন প্রজাতির গাছ নিলামের জন্য টেন্ডার আহ্বান করা হয়। এই গাছগুলোকে ২১টি লটে ভাগ করা হয়, যেখানে একেকটি লটে ২৫টি, ৩০টি, ৪০টি অথবা ৫০টি করে গাছ অন্তর্ভুক্ত ছিল।
২১টি লটের মধ্যে ২০টি লটের অর্থ জমা পড়লেও একটি লটের অর্থ জমা না হওয়ায় ওই লটের গাছ কাটা। তানোর উপজেলা শাখার সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন বলেন, তানোর উপজেলা একটি খরা প্রবণ ও বরেন্দ্র অঞ্চল। এখানে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু গাছ লাগানোর পরিবর্তে নির্বিচারে গাছ কাটা মানেই পরিবেশ ধ্বংস করা। ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ কাটা যেতে পারে, কিন্তু অন্যান্য উপকারী প্রজাতির গাছ কাটা কোনোভাবেই যৌক্তিক নয়।”
তিনি আরও বলেন,পাঁচন্দর ইউনিয়ন অত্যন্ত খরা প্রবণ এলাকা। এখানে গাছ কেটে পরিবেশের ক্ষতি করা বন বিভাগের খামখেয়ালিপনা ছাড়া কিছুই নয়। সরকার যখন জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর কথা বলছে, তখন বন বিভাগ কীভাবে একসঙ্গে এত গাছ কাটে—তা বোধগম্য নয়।
উপজেলা বন কর্মকর্তা এ কে এম সারোয়ার হোসেন জানান,
“গাছ কাটার অর্থ সামাজিক বনায়ন সংগঠনের উপকারভোগীরা ৫৫ শতাংশ পাবেন। উপকারভোগীর সংখ্যা ২৫ জন। ইউনিয়ন পরিষদ পাবে ৫ শতাংশ, রাস্তার মালিক ২০ শতাংশ, সরকার পাবে ১০ শতাংশ এবং পুনরায় গাছ রোপণের জন্য রাখা হবে ১০ শতাংশ অর্থ।”
তিনি জানান, কর্তিত গাছগুলোর মধ্যে ছিল শিশু, নিমজিরি, অর্জুন, আকাশমনি ও ইউক্যালিপটাস।
গাছগুলো ২০০৩ ও ২০০৪ সালের দিকে রোপণ করা হয়েছিল বলেও তিনি উল্লেখ করেন।
তবে ২১টি লটের গাছ ঠিক কত টাকায় টেন্ডার হয়েছে—এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি বন কর্মকর্তা। এছাড়া তিনি আরও জানান, বন বিভাগের নিয়ম অনুযায়ী নিলামের মাধ্যমে গাছ কাটা হয়েছে। পদ্মা নদী থেকে বিএমডিএ পানি সরবরাহ করবে—এ কারণে খাগরাকান্ত থেকে সাদিপুর পর্যন্ত খালের দুপাশের গাছও দ্রুত কাটা হবে।”
এই ঘোষণার পর স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবেশ সচেতনদের দাবি, খরা প্রবণ বরেন্দ্র অঞ্চলে নির্বিচারে গাছ কাটার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে গাছ সংরক্ষণ ও পুনঃরোপণের কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
অন্যথায় জলবায়ুর বিরূপ প্রভাব আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd