• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

জয়পুরহাটে বিএনপির পরিকল্পনা মোতাবেক ফ্যামিলি কার্ড বিষয়ক কর্মশালা

Reporter Name / ৩১১ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
ষ্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ( জয়পুরহাট – পাঁচবিবি) এক আসনের ধানের শীষের প্রার্থী মাসুদ রানা প্রধান বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে স্বনির্ভর জাতি হিসেবে গঠন করতে প্রত্যেক পরিবারের নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকদের কৃষি, স্বাস্থ্য ও ছাত্র-ছাত্রীদের শিক্ষা কার্ড প্রদান করা হবে।

বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের নতুনহাট কমিউনিটি সেন্টারে বিএনপির পরিকল্পনা মোতাবেক ফ্যামিলি কার্ড বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিএনপি নেতা বলেন, বিতরণ করা ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীরা স্বাবলম্বী হতে পারবে। কৃষি কার্ডের মাধ্যমে কৃষকরা বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার ও বীজসহ অন্যান্য সরঞ্জাম কিনতে পারবেন।

স্বাস্থ্যকার্ডের মাধ্যমে স্থানীয় হাসপাতালে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাবে। আর বড় ধরনের অসুখ হলে বড় চিকিৎসকদের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা প্রধান করা হবে। আর শিক্ষা কার্ডের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শিক্ষায় সহায়তা প্রদান করা হবে।

এসময় অনুষ্ঠানে জেলা বিএনপির বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, সদর উপজেলা বিএনপির সভাপতি হেনা কবীর, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রধান সহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd