• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ধর্মপাশায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ২৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে তাঁর রুহের মাগফিরাত কামনায় সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ধর্মপাশা পূর্ব বাজার সংলগ্ন মাঠে এ খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব আনিসুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম। এছাড়া উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ লিয়াকত আলী, প্রথম যুগ্ম-আহ্বায়ক মোঃ আব্দুল হক, যুগ্ম-আহ্বায়ক এস এম রহমত এবং যুগ্ম-আহ্বায়ক জুলফিকার আলী ভুট্টু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী, যুগ্ম-আহ্বায়ক হাজী ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরে আলম ও সদস্য সচিব তোফায়েল আহমেদ সোহাগ।

এছাড়াও ধর্মপাশা উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. ফারুক আহমেদ ও সদস্য সচিব মিলন মজুমদার কবিরসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে ধর্মপাশা উপজেলা ছাত্রদল, ধর্মপাশা সরকারি কলেজ ছাত্রদল, বাদশাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, গণতন্ত্র ও জনগণের সার্বিক কল্যাণ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd