• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

রংচী হিজল বাগান দখল, চাষাবাদ ও ধ্বংসের অভিযোগে মধ্যনগরে প্রশাসনের অভিযান

Reporter Name / ৩৩৩ Time View
Update : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের রংচী গ্রামের ঐতিহ্যবাহী শতবর্ষী হিজল বাগান দখল ও ধ্বংসের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত মাঠে নেমেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের নেতৃত্বে রংচী গ্রামের হিজল বাগান এলাকায় সরেজমিন অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী ভূমি কর্মকর্তা জহুরুল ইসলাম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, স্থানীয় ইউপি সদস্য নুরুজ্জামান সিদ্দিকীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ও গ্রামবাসীরা।

পরিদর্শনকালে ইউএনও হিজল বাগানের ভেতরে অবৈধভাবে মাটি অপসারণ, গাছ কাটার চিহ্ন এবং কৃষিকাজের প্রস্তুতির স্পষ্ট আলামত দেখতে পান। এ সময় বনের ভেতরে জায়গা সমতল করে চাষাবাদের উদ্দেশ্যে চলমান সব কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করে জানানো হয়, ভবিষ্যতে বাগানের ভেতরে কোনো ধরনের দখল, গাছ কাটা কিংবা কৃষিকাজের চেষ্টা করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন,
রংচী গ্রামের এই শতবর্ষী হিজল বাগান শুধু একটি বনাঞ্চল নয়, এটি এলাকার পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখানে অবৈধভাবে গাছ কাটা, মাটি তোলা কিংবা চাষাবাদ করার কোনো সুযোগ নেই। দখলের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, হিজল বাগান সংরক্ষণে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে। প্রয়োজনে বাগানের সীমানা নির্ধারণ, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নতুন হিজল চারা রোপণের মাধ্যমে বাগানটি রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

এদিকে প্রশাসনের এই তাৎক্ষণিক অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় গ্রামবাসীরা। তারা বলেন, সময়মতো প্রশাসনের হস্তক্ষেপ না হলে ঐতিহ্যবাহী হিজল বাগানটি ধ্বংসের মুখে পড়ত। বাগানটি সংরক্ষণে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd