• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শাহজালাল বিমানবন্দরের গেটের কাছে আগুন সাংবাদিক কি অপরাধী? নাকি সমাজের বিবেক—একটি জরুরি আত্মসমালোচনার সময় ধামসোনা ইউনিয়নের ভাদাইলে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়, বাড়ছে তদন্তের দাবি দক্ষিণ সুরমায় ওয়াগন ট্রেন থেকে প্রতি সপ্তাহে ২ হাজার লিটার তেল চুরি: নেপথ্যে শামীম ও নাইজ্জা সিন্ডিকেট ১৪ বছরের এতিম শিশুর ইজিবাইক লুট: ঝিনাইদহে আন্তঃজেলা দস্যু চক্রের ১০ সদস্য গ্রেপ্তার, লুণ্ঠিত ইজিবাইক উদ্ধার বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হলেন কুড়িগ্রামের সোহেল রানা সুরমার আড়ালে রাতে চোরাচালান: সিলেটে তরিকুলের রাজত্ব কুমিল্লার মারিশিয়া গ্রামের ঐতিহাসিক ‘নটির/বাইখি নুরজাহান মসজিদ’ সংরক্ষণে প্রশাসনের দ্বারস্থ মোশাররফ হোসেন খান চৌধুরী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন সিলেটে ডিবি পুলিশের অভিযানে ৩৩ বোতল মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চট্টগ্রাম মহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

Reporter Name / ৫৯০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

 

মুহাম্মদ জিয়া উদ্দিন, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :

চট্টগ্রাম মহানগরে উৎসবমুখর পরিবেশে জিনিয়াস বাংলাদেশ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল-বিকেল দুই দফা পরীক্ষা সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও এনায়েত বাজার মহিলা কলেজ পৃথক দুটি কেন্দ্রে একযোগে এ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জিনিয়াসের ১৩তম এই মেধাবৃত্তি পরীক্ষায় কেজি শ্রেণি থেকে অষ্টম শ্রেণির তিন হাজার পরীক্ষার্থী অংশ নেয়।

এসময় সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি শাহ নওয়াজ, চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম (সিআরএফ) সভাপতি কাজী আবুল মনসুর, জিনিয়াস পরিচালক সরোজ আহমেদ, দৈনিক পূর্বদেশের বার্তা সম্পাদক আবু মোশাররফ রাসেল, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হক মো. আবুল হোছাইন, সাংবাদিক গিয়াস উদ্দিন, মনির আহমদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আ ক ম মুসলেহ উদ্দিন প্রমুখ।

এনায়েত বাজার মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম মেট্টোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সাধারণ সম্পাদক সালেহ নোমান, জিনিয়াস উপদেষ্টা লায়ন অনুপ কুমার রায়, জিনিয়াস ভাইস চেয়ারম্যান বিপ্লব মিত্র, জিনিয়াস পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, সদস্য সচিব বিলকিছ আকতার প্রমুখ।

পৃথক দুটি কেন্দ্রে পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন শিক্ষক রতন কান্তি শীল, রুপন কান্তি শীল। হল সুপার ছিলেন পুলক কুমার সেন ও মৃণাল কান্তি নাথ।

পরীক্ষা পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন জিনিয়াস যুগ্ম সদস্য সচিব সুশান্ত শীল, মুহাম্মদ রিদওয়ানুল হক, মুহাম্মদ নাসিম, সাংবাদিক এম ইমরান বিন ইসলাম, মো. শাহেদ, মীর জুবেদ, রাশেদুল আলম চৌধুরী, সনজীব মজুমদার, ইন্দ্রজিৎ ভট্টাচার্য্য, অসিত নন্দী, ইরতেজাউর রহমান খান, ইসতিয়াক রহমান খান, তানজিম আহেমদসহ বিভিন্ন স্কুলের অর্ধশত শিক্ষক-শিক্ষিকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd