• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ফকিরহাটে এজি চার্চে নানা আয়োজনে বড়দিন উদযাপন

Reporter Name / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে এজি চার্চে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন নানা আয়োজনে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলার কলকলিয়া এজি চার্চে প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করা হয়।

এসময় শিশু-কিশোরদের অংশ গ্রহনে কেক কেটে বড় দিনের আনন্দ ভাগাভাগি করা হয়। এরপর পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় গান। পরে প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত করা হয়।

আলোচনা সভায় বক্তারা যীশু খ্রিষ্টের জীবন ও তার মানবকল্যানমূলক আদর্শ তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের ভারপ্রাপ্ত কর্মকর্তা পালক শ্যামূয়েল সরকার (তরুন), কলকলিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অমলেন্দু বিশ্বাস, চার্চ সদস্য অনিমা বিশ্বাস, গোপাল মজুমদার, কলকলিয়া আশীর্বাদ এ.জি স্কুল ও হোপ সেন্টারের প্রধান শিক্ষক মাধুরী মন্ডল, সহকারী শিক্ষক ইন্দ্রজিৎ হালদার, শুভংকর বিশ্বাস, মমতা মন্ডল, নয়নী মন্ডল, তমাল সরকার, তমালিকা সরকার সহ বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থী। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd