• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে রাজধানীতে বাড়তি নিরাপত্তা, বৃহস্পতিবার ঢাকায় পৌঁছাবেন

Reporter Name / ৩৪৩ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার ,সিনিয়র স্টাফ রিপোর্টার

দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন ত্যাগ করার কথা রয়েছে তার। সবকিছু স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরের দিকে তিনি ঢাকায় পৌঁছাবেন।

বিএনপি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সূচি রয়েছে তারেক রহমানের। এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।

দেশে তার আগমনকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানা গেছে।

বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি রাজধানীর কুড়িল-পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় স্থাপিত সংবর্ধনা মঞ্চে যাবেন। তার প্রত্যাবর্তন উপলক্ষে সেখানে বড় পরিসরে গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি।

দলটির নেতারা জানিয়েছেন, এই সংবর্ধনা অনুষ্ঠানে দলের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি দেশ-বিদেশ থেকে আগত নেতাকর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি থাকতে পারে। বিএনপির দাবি, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে কয়েক দশকের মধ্যে নজিরবিহীন জনসমাগম হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তারেক রহমানের দেশে ফেরা বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার করতে পারে এবং আগামী দিনের রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd