• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ভান্ডারিয়ায় সুন্দরবনের দূষণ হ্রাস ও পরিবেশ উন্নয়নে যুব ফোরাম সদস্যদের রিফ্রেসার প্রশিক্ষণ

Reporter Name / ৩৩৬ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায়
জার্মানির সহযোগি সংস্থা হেলভেটাস ও জার্মানি সরকারের আর্থিক সহায়তায়
রূপান্তর কর্তৃক বাস্তবায়িত ইকো সুন্দরবন প্রকল্পের আওতায় যুব ফোরাম সদস্যদের দুইদিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুসংস্থান
উন্নয়নের লক্ষ্যে আয়োজিত এ প্রশিক্ষণে
প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি এবং সুন্দরবন রক্ষায় করণীয় বিষয় কর্মশালা অনুষ্ঠিত হয়।

রবি ও সোমবার (২১ ও ২২ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত উপজেলার বিআরডিবি হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ জহিরুল ইসলাম সোহাগ এর সভাপতিত্বে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রেহেনা আক্তার।
প্রধান অতিথির বক্তব্যে তিনি প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুন্দরবনের পরিবেশ সুরক্ষার গুরুত্ব তুলে ধরেন।
রূপান্তরের পিরোজপুর জেলার প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া এর সার্বিক সহযোগিতায় দুইদিন ব্যাপী রিফ্রেসার প্রশিক্ষণে সুন্দরবনের পরিবেশ সংরক্ষণ, দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনে প্রভাব,যুব নেতৃত্বের করনীয় ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা যুব ফোরামের ৩১ জন সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে যুব ফোরামের সদস্যরা প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান ও পরিবেশ সুরক্ষায় সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মিলন হোসেন ও নাসরিন সুলতানা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd