• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আলীকদমে বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’ গ্রেপ্তার, সদর থানায় হস্তান্তর

Reporter Name / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

আবদুল্লাহ আল নোমান

স্টাফ রিপোর্টর
দৈনিক যুগান্তর বাংলাদেশ

আলীকদম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এক ‘ডেভিল হান্ট’কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) রাত ১২টা ৩৫ মিনিট থেকে ভোর ৫টা পর্যন্ত আলীকদম থানাধীন ৩নং নয়াপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নজির মেম্বার পাড়ায় এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে আলীকদম থানা পুলিশের সঙ্গে বান্দরবান সদর থানা পুলিশের সহায়তা ছিল।

এ সময় বান্দরবান সদর থানার মামলা নং–০৫ (তারিখ: ২২/০৮/২০২৪) এর সন্দিগ্ধ আসামি মোঃ সরওয়ার আলম (৪৭) কে গ্রেপ্তার করা হয়। উক্ত মামলায় The Special Powers Act, 1974-এর ১৫(৩)/২৫(ডি) ধারা, পেনাল কোড ১৮৬০-এর ১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৫/৩০৭/৫০৬ (২য় অংশ) ধারা এবং The Explosive Substances Act, 1980-এর ৩এ ধারা অন্তর্ভুক্ত রয়েছে।

গ্রেপ্তারকৃত মোঃ সরওয়ার আলম ৩নং নয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি ছিলেন বলে জানা গেছে। তিনি নজির মেম্বারপাড়া, ৫নং ওয়ার্ড, ৩নং নয়াপাড়া ইউনিয়ন, আলীকদম উপজেলার বাসিন্দা।

গ্রেপ্তারের পর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে আলীকদম থানার এসআই মোঃ হারুন রশীদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আসামিকে বান্দরবান সদর থানায় হস্তান্তরের উদ্দেশ্যে নিয়ে যান।

পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd